নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সস্তাপুরে বিএনপির সন্ত্রাসী শাহিনের নেতৃত্বে দুই ব্যবসায়ীর বাড়ি ভাংচুর

সস্তাপুরে বিএনপির সন্ত্রাসী শাহিনের নেতৃত্বে দুই ব্যবসায়ীর বাড়ি ভাংচুর

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য সস্তাপুর এলাকার চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ এস কে শাহিন বাহিনীর হামলায় দুজন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকার সময় সস্তাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান ও আরব আলীর বাড়িতে। আহতরা হলেন সাদ্দাম হোসেন ও ইমন।
ভুক্তভোগীরা জানান, মধ্য সস্তাপুর এলাকার হাজী মহব্বতের সন্ত্রাসী পুত্র এসকে শাহীন ও হারুনের নেতৃত্বে প্রায় ৮০ থেকে ৯০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজাহান ও আরব আলী বাড়ির ঘর ভাংচুর করে।
এতে বাধা দেওয়ায় বাড়ির দাড়োয়ান সাদ্দাম হোসেন ও ইমনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনা স্কুল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান,ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য সস্তাপুর (লিংক রোডের) পূর্ব পাশ্বের বিএনপি নামধারী সন্ত্রাসী এস কে শাহীন ও হারুন কখনো বিএনপি,কখনো স্বেচ্ছাসেবক দল,কখনো শ্রমিক দলের পরিচয় দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং সাধারন মানুষকে বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যার ঘটনায় জড়িত থাকার কথা বলে তাদেরকে মামলা দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
কেউ টাকা দিতে অস্বীকার করলে তাদের বাড়ির ঘর হামলা ও ভাংচুর করে মারধর করা হয়।
ভুক্তভোগী শাহজাহান ও আরব আলী বলেন, সন্ত্রাসী শাহিন ও হারুনের নেতৃত্বে তাদের সহযোগী টুকু য়ি়ার পুত্র শেখ ইসলাম, জাকির মিয়ার পুত্র হিমেল ও শান্তু সহ ৮০/৯০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।
পরে মসজিদের মাইকে ডাকাত আসছে ঘোষনা দেওয়ার পর এলাকাবাসী এক হলে উক্ত সন্ত্রাসীরা ইটপাট কেল ছুড়তে ছুড়তে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সন্ত্রাসীদের হামলার শিকার দাড়োয়ান সাদ্দাম হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন,ডাকাতি করার উদ্যোশ্য শাহীন,হারুন সহ ৮০/৯০ জন এসে গেট খুলতে বলে। আমি রাজি না হওয়ায় আমাকে বেদম মারধর করে। মসজিদের মাইকে ডাকাত আসছে ঘোষনা দিলে শাহীন, হারুন সহ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, টাকা দিতে রাজি না হওয়ায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।
শাহীন ও হারুন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন এর নাম ব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ সহ সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
অনেক আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে থানায় মামলা দায়ের করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন এলাকাবাসীর দাবি বিএনপির নামধারী ছিঁচকে সন্ত্রাসী এসকে শাহীন ও হারুনকে এখনই দমানো না গেলে বিএনপি জনসমর্থন একেবারে নিচে নেমে আসবে।
তাই সন্ত্রাসী এসকে শাহীন ও হারুনকে দল থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নিতে জেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন সস্তাপুর এলাকাবাসী।
এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া বলেন, শাহীন ও হারুন নামে বিএনপির কোন নেতা নাই। এরা আওয়ামী লীগের অনুচর। এদের বাইন্ধা খবর দিবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!