নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার বুড়ির দোকান এলাকায় টিনের চাল ছুঁই ছুঁই করছে ৩৩ হাজার ভোল্টেজের ক্যাবল!

ফতুল্লার বুড়ির দোকান এলাকায় টিনের চাল ছুঁই ছুঁই করছে ৩৩ হাজার ভোল্টেজের ক্যাবল!

প্রকাশিতঃ

ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর বুড়ির দোকান মোবারক মসজিদ সংলগ্ন খালপাড় এলাকায় ৩৩ হাজার ভোল্টেজ লাইনের তার বাড়ির টিনের উপরে পড়ে থাকলেও সেগুলো সংস্কারের কোন ব্যবস্থা নিচ্ছে না ডিপিডিসি পঞ্চবটি অঞ্চল।
পঞ্চবটি অঞ্চলকে জানানো হলে তারা কিল্লারপুর অফিসে পাঠায়, সেখান থেকে বলা হয় এটা আমাদের নয় এটা পঞ্চপটি অঞ্চলের। বরং তারা লিখিত অভিযোগ না নিয়ে ভুক্তভোগীদের হয়রানি করে চলছেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালনের লাইনের খুটি বেঁকে গিয়ে ডাঃ জাহিদুল ইসলামের টিনশেড বাড়ির টিনের চালের একহাতের কাছে চলে এসেছে।
এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, এর আগে এক যুবক ডিশের লাইনের কাজ করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ তারের সাথে লেগে গুরুতর জখম হয়। অল্পের জন্য প্রানে বেঁচে যান ঐ যুবক।
পরে তাকে উদ্ধার করে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসে। সরেজমিন গিয়ে দেখা যায়,ডাঃ জাহিদুল ইসলাম রনির বাসার পাশের খালের অপর পাশের খাম্বাটি ডান দিকে ঝুকে খালের এ পারের টিনসেড বাসার দিকে ঝুকে আছে। ফলে তার টিনের চালের প্রায় একহাতের মধ্যে চলে এসেছে। জানুয়ারী ২৪ এ একবার বিপদ হয়ে পুরো বাড়ির বৈদুৎতিক লাইন, মিটার পুড়ে যায়। একজন দগ্ধ হয়ে ঢাকার বার্ন প্লাস্টিক হাসপাতালে ১৫ দিন ভর্তি থেকে ফিরে আসে। তখন-ই এ বিষয়ে মি: সানোয়ার এইচটি ইঞ্জিনিয়ার এর সাথে যোগাযোগ করলে তিনি লিখিত অভিযোগ গ্রহন না করে, কিল্লার পুল পাঠান, আবার কিল্লার পুল থেকে উনাদের কাছে পাঠান, তার হোয়াটস এপে পুণরায় তাকে ছবি, ভিডিও সহ প্রেরণ করলে তিনি লোক পাঠান, ঝুকিপূর্ণ বলে, চলে যান। আজ ৯ মাস হতে চললেও কোন পদক্ষেপ নিচ্ছেন না।
এ বিষয়ে সানোয়ার সাহেব বলেন এটা আমাদের কাজ নয়, আমি এক্সেন মাহাবুব বাবু স্যারকে জানিয়েছি। এটা উনাদের কাজ। এক্সেন মাহাবুব সাহেব বলেন আপনারা হেড অফিসে জানান, নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিব।
এই টিনসেড বাড়ির ১০ টি পরিবার সহ আশপাশের কয়েক বাড়ির লোকজন মারাত্বক ঝুঁকি নিয়ে আতংকে জীবন যাপন করছে। যে কোন সময় খুঁটি পড়ে গেলে ব্যপক প্রানহানি ঘটবে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। বিপদ মাথায় নিয়ে ২য় বার দুর্ঘটনা ঘটার অপেক্ষায় দিন গুনছে তারা। ঐ বাসার এক বাসিন্দা বলেন এখন তো দেশ স্বাধীন, এখনো কি আমরা এতো ঝুকি নিয়ে রাত্রি যাপন করব!?
জরুরী পরিসেবার এই বিপদজনক লাইনের বিষয়ে ডিপিডিসি অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!