নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
টিপু’র উপর হামলা: নগরীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ!

টিপু’র উপর হামলা: নগরীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ!

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে শহরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার সকাল ও বিকেলে পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে দুই গ্রুপ।

গতকাল ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্দরের একটি অনুষ্ঠানে যাত্রাপথে বন্দরের তিন রাস্তা মোড়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসূফ খান টিপুর উপর অতর্কিত হামলা চালানো হয়।এতে টিপু সহ যুবদল নেতা মুন্না ও মাসুদ রানাও গুরুতর আহত হয়।আহত টিপুর ভাষ্যমতে মহানগর বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল, আবুল কাউছার আশার নির্দেশে সৌরভ ও নূর হোসেন এ হামলা চালিয়েছে হত্যার উদ্দেশ্যে।

এদিকে আশা এবং মুকুল এর প্রতিবাদ জানিয়েছেন।টিপুর উপর হামলার ঘটনায় তারা কোনভাবেই সম্পৃক্ত নয় বলেও জানান।টিপুর আস্তাভাজন সুজন নামে এক ব্যক্তি মামলায় নাম কাটাকে কেন্দ্র করে তিন লক্ষ টাকা চাঁদা দাবীকে কেন্দ্র করে নূর হোসেনের সাথে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে তারা দাবী করে।

টিপুর মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় প্রতিবাদ সমাবেশ থেকে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা বলেন,এই স্বাধীনতা নতুন বোতলে পুরান মদ ঢালার জন্য হয়নি।আমরা চেয়েছি বৈষম্য মুক্ত একটা সমাজ। যেই সমাজে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। ছাত্ররা নির্বিঘ্নে পড়ালেখা করবে,চাকুরীজীবীরা নির্বিঘ্নে চাকুরী করবে।প্রশাসনের কর্মকর্তারা যে জনগনের সেবার জন্য শপথ নিয়েছে সে মোতাবেক কাজ করবে।আপনাদের হুশিয়ারী দিয়ে বলতে চাই আপনারা দুই চারজন পাঁচ জন বিএনপি নেতা ছাড়াও এই দেশে হাজার হাজার নেতাকর্মী আছে যারা জীবন দেবার জন্য প্রস্তুত।আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ৫ তারিখের পর আমরা থানা সহ উপজেলা ও সরকারি দপ্তর রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কাজ করেছি কিন্তু কারা এই শহরের সুনাম ক্ষুন্ন করার জন্য লুটপাট ও হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করা হোক।

তিনি আরো বলেন,কোন চাঁদাবাজ সন্ত্রাসীকে আড়াল করার চেষ্টা করছেন।শেখ হাসিনার অস্ত্র ছিলো মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা এখন মহানগর বিএনপিতে যারা আছেন তারাও একই রাস্তায় হাঁটছে।সন্ত্রাসী ও চাঁদাবাজদের বাঁচাতে নিজ দল থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবার নামে ঢালাও করে মামলা দিচ্ছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চার্টশিট থেকে নাম কাটতে মোটা অংকের টাকা নিচ্ছেন। এর জন্য আমাদের সন্তানরা রক্ত জড়ায় নাই।এখনো নিজের লজ্জাবোধ থেকে ভালো হয়ে যান। ইনশাআল্লাহ যদি ভালোভাবে চলেন আজকে এখানে যারা আছি সবাই আপনাদের সাথে থাকবো আর যদি এভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য চালাতে থাকেন তাহলে কে কি করবে জানি না হায়াতের মালিক আল্লাহ কিন্তু আমি আবুল কাউছার আশা প্রতিটি জায়গায় আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

টিপুর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার দাবী জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা আতাউর রহমান মুকুল,আবুল কাউছার আশা, সৌরভ ও নূর হোসেন সহ টিপুর উপর হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, বন্দরের আতাউর রহমান মুকুল,আবুল কাউছার আশা, সৌরভ এরা আওয়ামী লীগের দোসর।আওয়ামী লীগ সরকারের সময় তাদের সাথে আতাত করে বিভিন্ন অপরাধ করে চলেছে।এখনো আওয়ামী সরকার যাবার পর এলাকা দাবরিয়ে অপরাধ করে চলছে।তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তাই কেন্দ্র থেকেই তাদের বহিষ্কার করা হয়েছে।তাহলে তারা কিভাবে বিএনপির দলের বলে দাবী করে।তারা পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম কান্ডারি নারায়ণগঞ্জ বিএনপিকে এগিয়ে নিতে সাখাওয়াত-টিপুর কোন বিকল্প ছিলো না।এই টিপুর অবদান বিএনপি ভূলবে না।সেই টিপুকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে।এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি টিপুর উপর হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে না হলে এই নারায়ণগঞ্জ আমরা অচল করে দিবো।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, কাউছার ও মুকুল আওয়ামী লোক নারায়ণগঞ্জের কে না জানে।তারা আওয়ামী লীগের সাথে আতাত করেই এই কাজ করেছে। বিএনপির লোক যদি হতো তাহলে তারা এই কাজ করতো না।তবে এখনো সময় আসে বসে এটা সমাধান করুক।আমরা রাজপথে এক সাথে অনেক লড়াই সংগ্রাম করেছি।জেল জুলুমেরও শিকার হয়েছে।তাই তাদের অনুরোধ করবো আমাদের বিএনপি দলকে কোনভাবে যেন তারা কলুষিত না করে তাহলে আমরা আজকে মহানগর এর আহবায়ক সাখাওয়াত ভাইয়ের জন্য কিছু বলি নাই।তাদের বিরুদ্ধে যদি ৭২ ঘন্টার মধ্যে কোন একশন না নেওয়া হয় তাহলে আমরা তারা কিভাবে বাসা থেকে বের হয় এবং নারায়ণগঞ্জে থাকে তা আমরা দেখিয়ে দিবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!