নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ওসমান পরিবারের টর্চার সেলে জিম্মি ছিল নারায়ণগঞ্জবাসী!

ওসমান পরিবারের টর্চার সেলে জিম্মি ছিল নারায়ণগঞ্জবাসী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের অসংখ্য টর্চার সেল রয়েছে। এর মধ্যে এই পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর দুটি টর্চার সেলে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ তোলেন তাঁর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী। একটি টর্চার সেল থেকে ত্বকীর ব্যবহৃত রক্তমাখা প্যান্ট উদ্ধার করেছিল র‌্যাব।
এই দুটি ছাড়াও নারায়ণগঞ্জ শহরের অন্য টর্চার সেলগুলোতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও দখলবাজি চালাত ওসমান পরিবার।
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা এসব টর্চার সেলের অনেকটি গুঁড়িয়ে দিয়েছে।
ত্বকী হত্যায় ব্যবহার করা হয় দুটি টর্চার সেল
ত্বকীর বাবা রফিউর রাব্বী জানান, ২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টায় ত্বকী চাষাঢ়ায় সুধীজন পাঠাগারে যাচ্ছিল। পথে তাকে অপহরণ করে পাঠাগারের উল্টোদিকে সায়াম প্লাজায় শামীম ওসমান ঘনিষ্ঠ শাহ নিজামের অফিসে নেওয়া হয়। সেখানে প্রথমে ত্বকীর ওপর নির্যাতন চালানোর পর রাত ৯টায় নেওয়া হয় আল্লামা ইকবাল সড়কে শামীম ওসমানের প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চার সেলে।
পরে গ্রেপ্তারকৃতদের জবানবন্দি থেকে জানা যায়, ওই টর্চার সেলে আজমেরী ওসমান, কালাম সিকদার, রাজীব ও লিটন মামুন মিলে ত্বকীকে হত্যা করেন। কয়েক বছর আগে ওই টর্চার সেল বন্ধ করে তোলারাম কলেজের পাশে একটি ভবনে আজমেরী ওসমান গড়ে তোলেন নতুন টর্চার সেল। গত ৫ আগস্ট ওই টর্চার সেলটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
নম পার্ক
নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, সংক্ষেপে নম পার্ক।
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের কাছে অবস্থিত এই পার্ক কয়েক বছর ধরে আলোচনায়।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, এই নম পার্ক ছিল কাশিমবাজার কুঠি। এখানে বসেই শামীম ওসমানের লোকজন নানা অপকর্ম করত। বিগত দিনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ডেকে এনে এখানে শাসানো হতো। গত ৫ আগস্ট এই পার্কটিও গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, ফতুল্লা ও কুতুবপুর এলাকার কোনো জমি বিক্রি করতে হলে আসতে হতো এই পার্কে। এখানে বসেই শাহ নিজাম সাধারণ ক্রেতা ও জমির মালিকদের নাজেহাল করতেন।
নারায়ণগঞ্জ ক্লাব
নারায়ণগঞ্জ ক্লাব এলিট শ্রেণির ক্লাব হিসেবে পরিচিত। এই ক্লাবের ৩০৪ নম্বর কক্ষটি শামীম ওসমানের নামে বরাদ্দ ছিল। শামীম ওসমান শহরের অপছন্দের ব্যবসায়ীদের ডেকে এনে এখানে সায়েস্তা করতেন। সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি একবার অভিযোগ তুলে বলেছিলেন, এ ক্লাবে তাঁকে ডেকে নিয়ে শামীম ওসমান অস্ত্র ঠেকিয়েছিলেন। গত ৪ আগস্ট ক্লাবটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় আর ৫ ও ৬ আগস্ট ক্লাবটি লুট করে বিক্ষুব্ধ জনতা।
চাষাঢ়ায় অয়ন ওসমানের অফিস
শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অফিস ছিল চাষাঢ়ায় ডাকবাংলোর পাশে একটি বহুতল ভবনে। মূলত ওই অফিসটি ব্যবহার করা হতো টর্চার সেল হিসেবে। ৫ আগস্টের পর অয়ন ওসমান পালিয়ে গেলে ওই অফিসটিতে তালা মেরে দেওয়া হয়।
চাষাঢ়া রাইফেল ক্লাব
চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবটিকে অঘোষিত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন শামীম ওসমান। ইসলামী আন্দোলনের নেতা হাফেজ জাকির হোসেন জানান, ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে তাঁকে এই ক্লাবে ডেকে এনে চাপ দেওয়া হয়। তোলারাম কলেজ
সরকারি তোলারাম কলেজের ছাত্রসংসদ ছিল প্রকাশ্য এক টর্চার সেল। সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের কর্মী কেউই বাদ যায়নি এই টর্চার সেলের নির্যাতন থেকে। ২০২২ সালের ১৫ জুলাই রাতে এই কলেজের সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রদলের চার নেতাকর্মীকে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার নেতৃত্ব দেন অয়ন ওসমানের ঘনিষ্ঠ কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ। ঘটনার খবর পেয়ে সেখানে গেলে ছবি ও ভিডিও ধারণে বাধা দিয়ে দুই সাংবাদিককে মারধর করা হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুপুরে সরকারি তোলারাম কলেজে ফরম পূরণ করতে গিয়ে রিয়াদ ও তাঁর লোকজনের মারধরের শিকার হন ওই কলেজের দুই শিক্ষার্থী আতা-ই-রাব্বী ও আব্দুল্লাহ আল মামুন। মূলত কলেজের ছাত্রসংসদের কক্ষে বসে এসব ঘটনা ঘটানো হতো।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তোলারাম কলেজের ভেতর দখল করে রাখা ছাত্রসংসদের কক্ষ গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মানবাধিকারকর্মী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘নারায়ণগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠান ওসমান পরিবার জিম্মি করে রেখেছিল। গত ১৫ বছর নারায়ণগঞ্জের কোনো মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। আমরা চাই বর্তমান প্রশাসন শক্ত হাতে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে। নারায়ণগঞ্জ শান্তির শহর হোক এটাই আমাদের কাম্য।’
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষকে সব সময় লড়াই করে টিকে থাকতে হয়েছে। কারণ সব সময় পুরো নারায়ণগঞ্জকে গডফাদারের নারায়ণগঞ্জ বানিয়ে রাখার চেষ্টা অব্যাহত ছিল তাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের প্রকৃত চেহারা সাধারণ মানুষ দেখতে পেয়েছে। তারা শুধু ওই আন্দোলনের ওপর হামলা চালিয়েছে, বিষয়টি এমন নয়। নারায়ণগঞ্জের মানুষ ত্বকী, বুলু, চঞ্চল, আশিক হত্যাসহ বহু হত্যাকান্ড দেখেছে। এসব হত্যাকান্ডের সঙ্গে শামীম ওসমান ও তাঁর পরিবার জড়িত। তোলারাম কলেজের ছাত্রসংসদকে রীতিমতো তারা টর্চার সেলে পরিণত করেছিল। এ থেকে আমরা পরিত্রাণ পেয়েছি।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!