নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
আমরা যখন প্রয়োজন হবে তখন স্লোগান দিবো – সারজিস

আমরা যখন প্রয়োজন হবে তখন স্লোগান দিবো – সারজিস

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি,চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র- নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটায় শহরের ইসদাইরে অবস্থিত পৌর ওসমানি ষ্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন,২৪ আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে ঢাকার প্রতিটি সড়কে আমার ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে এবং যারা আন্দোলন করেছে তাদের প্রত্যেককে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। এই নারায়ণগঞ্জ থেকেই ছাত্ররাই নেতা হবে।এমপি হবে,মন্ত্রী হবে,বড় বড় নেতা হবে এখান থেকেই।
তিনি আরো বলেন,প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলঙ্কিত করছে তার নাম হচ্ছে কিশোরগ্যাং। ছাত্রদের কিশোরগ্যাং হিসেবে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু যারা অন্যায় করছে তারা তো কিশোর। আমাদের ভাইদের যারা ব্যবহার করছে তাদের সাবধান করে বলছি আপনেরা সময় থাকতে সুধরে যান। আজকে আমার ভাই ও বোনেরা যদি আন্দোলনে সামনে না থাকতো তাহলে আন্দোলন কি সফল হতো। আমরা শুনেছি অনেকে এই নারায়ণগঞ্জে মানুষদের জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড করছে। চাঁদাবাজি করছে রাস্তা সহ সকল জায়গায়। আমরা ছাত্র সমাজ তা মেনে নিবো না।
নারায়ণগঞ্জে রমরমা মাদক ব্যবসার কথা উল্লেখ করে বলেন,এই যে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জে নাকি মাদকের রমরমা ব্যবসা করে। তারা মাদক ব্যবসা করে আমাদের ছাত্র সমাজকে ধ্বংস করতে চায় আমরা তাদের প্রতিরোধ করবো। আমার যে ভাই বোনদের আন্দোলনে হামলা চালিয়েছে হোক সে শেখ হাসিনা,ছাত্রলীগ বা যুবলীগ প্রত্যেকেরই বিচার করে আমরা ছাড়বো। আপনেরা জানেন ফ্যাসিস্ট সরকার মামলা দিয়ে মানুষদের হয়রানি করতো। মানুষদের ওই হাউন আংকেলের কাছে পাঠাতো তা কি আমরা জানি না। আজকে নারায়ণগঞ্জ থেকে পুরো দেশবাসীকে বলতে চাই আপনেরাও যদি সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মত মামলা দিয়ে মানুষদের হয়রানি করবেন তা আমরা মেনে নিবো না। আমাদের এই তরুন প্রজন্ম এই অন্যায় মেনে নিবে না।
সারজিস আরো বলেন,আমরা যখন প্রয়োজন হবে তখন স্লোগান দিবো,যখন প্রয়োজন হবে মা বাবাকে বলে রাস্তায় নামবো। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মত যারাই আসবে তাদের নামাতে। যখন প্রয়োজন হবে সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। যখন প্রয়োজন হবে তখনই আমরা পড়াশুনার পাশাপাশি সকল অনিময়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আমাদের পড়ালেখা নষ্ট করে না। ছাত্র অবস্থায় আমরা সকল কাজ করলেও আমাদের পড়ালেখা যেন ভালোভাবে করি। বাংলাদেশ সহ বিশ্বের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা, সহ-সমন্বয়ক রাতুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জিদনী সঞ্চালনায়
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আশিফ আদনান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, সামিয়া মাসুদ মম, শাহিন মিয়া, মেহরাফ সিফাত, মোব্বাশির প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!