নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ

প্রকাশিতঃ

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। ওইদিন চলমান রাজনৈতিক বিষয়বলীর পাশাপাশি জামায়াত প্রসঙ্গও গুরুত্ব পায় বৈঠকে।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড ও তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে।

কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। একজন উপদেষ্টার পিএসের কর্মকাণ্ডও পর্যবেক্ষণে আনে বিএনপি। গত এক মাসে ডিসি (জেলা প্রশাসক) এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদবদল করেছে, সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতিনির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শিগগিরই বিএনপি তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতোমধ্যে এক মাসের বেশি সময় অতিবাহিত করেছে। কিন্তু এখনো সংস্কার কাজ শুরু হয়নি। নির্বাচনি রোডম্যাপের ঘোষণাও আসেনি।

বৈঠক সূত্রে আরও জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। সেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনায় আসে।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকাণ্ড বেড়ে গেছে। জামায়াত আমিরসহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন।

সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন, তারা এত দ্রুত নির্বাচন চান না। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে। তার এই বক্তব্য বিএনপিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে।


 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!