নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
“নেত্রীর সাথে দেশত্যাগ করে প্রমান করলেন দেশের প্রতি তাদের কোনো দ্বায়িত্ব নেই”

“নেত্রীর সাথে দেশত্যাগ করে প্রমান করলেন দেশের প্রতি তাদের কোনো দ্বায়িত্ব নেই”

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারায়ণগঞ্জবাসীকে গত সাড়ে ১৫ বছর তারা অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। তারা (ওসমান পরিবার) বলেছিল, কোনো কিছুর দরকার হবে না, শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট। নেত্রী নির্দেশ দিলে এটা-ওটা করে ফেলব। আজ বলতে চাই, আপনার নেত্রী এমন অপকর্ম করেছেন সেই নির্দেশটুকু দেওয়ার সময় পেলেন না।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর জায়ামাতে ইসলামীর কর্মীসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আপনারা এমন নেত্রীর পেছনে ঘুরেছেন যারা ৫ আগস্ট দেশত্যাগ করে জানিয়ে দিল শুধু দল নয়, ওই দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। আমরা ধিক্কার জানাই, যারা প্রাচীন দল বলে নিজেকে পরিচয় দেন। এ দেশের মানুষকে নিয়ে যে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এর ফলে শুধু গণহত্যা হয়নি, আপনারা এ দেশে আর রাজনীতি করতে পারবেন না।
দেশের প্রতি আপনাদের দায়িত্ব যেহেতু নেই, আপনারা নৈতিকভাবে আর রাজনীতি করতে পারবেন না।
তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত তারা পহেলা আগস্ট বলেনি, দোসরা আগস্ট বলেনি, তারা বলেছিল, ৩২ জুলাই ৩৩ জুলাই। এ আন্দোলন যখন দমন করা যাচ্ছিল না তখন ট্রাম্প কার্ড হিসেবে তারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের ঘোষণা দিল। শেখ হাসিনা গত সাড়ে ১৫ বছর আমাদের কোনো উপকার করতে পারেননি।
তবে ১ আগস্ট আমাদের আপনি উপকার করে দিয়ে গেছেন। মানুষ বুঝতে পারল, জামায়াত ও শিবিরকে নিষিদ্ধের ঘোষণার মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছে বলে আপনি জামায়াত ও শিবিরকে জনগণের কাছে পৌঁছে দিয়ে গেলেন। আপনি আদর্শিক দিক থেকে পরাজিত হয়েছেন, নৈতিকভাবেও পরাজিত হয়েছেন।
তিনি বলেন, একটি সরকারে জামায়াতের তিনজন মন্ত্রী মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সেই সময়কার তথ্য এখনও টিআইবির কাছে আছে, সংসদে আছে, সাংবাদিকসহ সবার কাছে আছে।
তারা হলেন- জামায়াতের আমীর ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। তারা বলেছিলেন, ‘আমরা দুই টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে শুধু এমপি বা মন্ত্রী পদ থেকে নয়, জামায়াতের সদস্য পদ থেকে পদত্যাগ করব। আজ পর্যন্ত তারা এগুলো প্রমাণ করতে পারেনি।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!