নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
জাকির চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

জাকির চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের পদত্যাগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মিলন মেহেদী, মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.আক্তারুজ্জামান, আলীটেক ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ হোসেন, তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন, আলীরটেক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশা প্রধান, হাসান মাহমুদ ইকবাল, সেলিম প্রধান, ভাওয়াল রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্কুর, যুবদল নেতা দয়াল রিপন প্রমুখ।
আক্তার হোসেন বলেন, নৌকার চেয়ারম্যান জাকির হোসেন কিছু অসাধু বিএনপির নেতাকর্মীকের নিয়ে, তৃণমুল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের নামে হত্যাসহ বিভিন্ন গুরুতর মামলা দিয়ে যাচ্ছে। আজ আমাদের আলীরটেকের বিএনপির নেতাকর্মীরা ভয়ের মধ্যে আছে এবং তারা সকলের সাহায্য চাচ্ছে। আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সে কিছু অর্থলোভী মানুষকে বিএনপি বানিয়ে বিভিন্ন নাটক সাজাচ্ছে। সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক, সেই সময়ে সে বহাল তবিয়তে আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। আমরা অতি ত্রুত এর বিচার চাই এবং জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই। পাশাপাশি বিএনপির দালালদেরও পদত্যাগ চাই।
মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.আক্তারুজ্জামান বলেন,আগে যখন এলাকা দিয়ে হাটতাম তখন ভয় লাগতো কখন কে আবার কিভাবে হেস্তন্যাস্ত করবে। বিগত সময়ে আমরা অনেকটা ভয়েই দিন কাটাতাম কোন মামলা দিবে কিনা। এখন অন্তবর্তী সরকারের সময়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে যেটা বিগত ১৬ বছরেও বিদ্যমান ছিলো। তিনি আরও বলেন,একটি স্বৈরাচারী নেত্রীর অধীনে বিনাভোটে চেয়ারম্যান হয়ে তিনি কিভাবে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন তা বোধগম্য হয়না। আমরা অতিদ্রুত এ হাসিনা সরকারের চেয়ারম্যানকে আমাদের ইউপিতে চাইনা। আমরা জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই। পাশাপাশি বিএনপির দালালদেরও পদত্যাগ চাই।
কেন্দ্রীয় মৎস্যজীবি দলের সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী বলেন,আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন পুর্বে বক্তাবলী ইউপি চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আপনারাও সেরুপ করুন। জাকির চেয়ারম্যানের বিরুদ্ধে ডিসি,এসপি ও ইউএনও বরাবর অভিযোগ করুন। তিনি আরও বলেন, এখনও বিএনপি ক্ষমতায় আসেনি। কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন যেন অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে। তাই আমি বলবো আপনারা যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা সকলেই এ সরকারকে সহযোগিতা করুন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!