নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনতে চাই না – মুফতী সৈয়দ ফয়জুল করীম

মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনতে চাই না – মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিগত ৫৩ বছরে দেশের মানুষ বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হয়ে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে। শাসক গোষ্ঠী কখনো সোনার বাংলা, কখনো নতুন বাংলা, কখনো ডিজিটাল বাংলা বলে জাতিকে ধোকা দিয়েছে। তিনি বলেন, সবকিছু পিছনে ফেলে ইসলামের আলোকে দেশকে গড়তে চাই। একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে চাই। এ জন্য নতুন এ স্বাধীন দেশে ঘুরে ফিরে কোনো মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় আনতে চাই না। মানুষের অধিকার আদায়ে জনগণ চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি হতে দেবে না। বিগত বছরের জঞ্জাল পরিস্কার করে জনগণের চাহিদার আলোকে দেশে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

১৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চিটাগাংরোড চত্বরে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের থানা সভাপতি জনাব বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শরিয়াহ উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দীপি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, ইসলামী অর্থনীতি গরীবদেরকে ধনী বানায়, পুঁজিবাদীদের ভারসাম্য রক্ষা করে। বর্তমানে বাংলাদেশের গোটা অর্থ গুটিকয়েক পুঁজিবাদীদের দখলে। বিগত স্বৈরাচার আমলে ১৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাই ইসলামী কল্যাণ রাষ্ট্রে ভারসাম্য অর্থনৈতিক অবস্থা বিরাজ করবে।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি জনাব নুর হোসেন, সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক। সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা সামসুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন থানা সভাপতি জনাব সিরাজ মোল্লা, ইসলামী যুব আন্দোলন থানা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন থানা সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর এছাড়াও থানা, ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!