নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
Next
Prev
প্রচ্ছদ
নাসিকসহ ১২ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ

নাসিকসহ ১২ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ

প্রকাশিতঃ

বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতনের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের  মেয়রদের অপসারণের পর এবার ওই সিটি কর্পোরেশনের  কাউন্সিলরদেরকেও অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪‍‍` এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনসমূহের কাউন্সিলরদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।

এর আগে, ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের পর এবার  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ ১২ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে ।

সেই হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগপন্থী আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে যুবদলের নুর উদ্দিন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার, ১৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অসিত বরন বিশ্বাস এবং ১৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসানকে অপসারণ করা হয়েছে।

এছাড়াও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১ নং ওয়ার্ডে দলনিরপেক্ষ শাহিন মিয়া, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূইয়া, ২৩ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলামকেও একই আদেশে অপসারণ করা হয়েছে।

অপরদিকে সংরক্ষিত ৯ জন নারী কাউন্সিলর  ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে সানিয়া আক্তারকে সিটি কর্পোরেশনের দায়িত্ব থেকে অপসারণ করা হলো বলে গ্যাজেট প্রকাশ করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!