নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

বকশীগঞ্জে চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

প্রকাশিতঃ
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১) অক্টোবর  দুপুরে মেরুরচর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যগণ ও মেরুরচর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে  বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু,ইউপি সদস্য শাহীন আলম,ইউপি সদস্য মঞ্জুরুল হক,ইউপি সদস্য জামাল মিয়া,হাফিজুর রহমান,মিন্টু মিয়া,ও খোদেজা বেগম সহ অনেকে ।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া জানান,চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন,মৃত্যু সনদ,পরিচয় পত্র পেতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজও। তাই সকলের দাবি চেয়ারম্যানের অপসারণ।
মানববন্ধনে ইউপি সদস্য শাহীন আলম জানান,এক দফা এক দাবী চেয়ারম্যানের অপসারণ চাই। দুই মাস যাবত তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান আসেন না পরিষদে। হত্যা মামলার আসামী হয়ে তিনি এখন পলাতক। যে কারনে এলাকার মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। চেয়ারম্যানকে অপসারণ করে অন্য কাউকে দায়িত্ব দিলে ভোগান্তি অনেকটাই কমবে বলে জানান তিনি।
উল্লেখ্য,এর আগেও চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে স্থানীয়রা। চেয়ারম্যানের অপসারনের দাবিতে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন ইউপি সদস্যরা ।
ইউপি সচিব মো.সুলতান মাহমুদ বলেন,চেয়ারম্যান পরিষদে না আসলেও তিনি নিয়মিত অফিস করেন। চেয়ারম্যান তাকে বলেছেন কোন কাজে স্বাক্ষরের প্রয়োজন হলে ফোনে তাকে জানাতে। তিনি যেখানেই থাকেন তার লোক মারফত তিনি তা সমাধান করবেন।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন, বিষয়টি উর্ধবতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!