নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
যুবদল নেতা শাহেদের ঝুটবোঝাই গাড়ী ছিনতাই করলো গিয়াসপুত্র রিফাত!

যুবদল নেতা শাহেদের ঝুটবোঝাই গাড়ী ছিনতাই করলো গিয়াসপুত্র রিফাত!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
পিতার নীতি কথাকে উপহাস বানিয়ে একই দলের নেতাকর্মীদের ঝুটের গাড়ী ছিনতাই। এমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি গিয়াসপুত্র গোলাম মুহাম্মদ কায়সার ওরফে রিফাতের ক্ষেত্রে।
নারায়ণগঞ্জ জেলা শিল্প বানিজ্যে পরিচিত একটি জেলা। এজেলায় রয়েছে আদমজী ইপিজেড ও বিসিক শিল্প নগরী। লাখ লাখ মানুষের কর্মস্থল হচ্ছে নারায়ণগঞ্জ। এই শিল্প নগরীর গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোতে পোষাক শিল্পের পাশাপাশি ঝুট ব্যবসায়ও জড়িত অনেক ব্যবসায়ীরা। গত ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের লোকজন পলায়ন করলে মাথাচাড়া দিয়ে উঠে বিএনপি। সর্বত্র চাঁদাবাজির পাশাপাশি ঝুট বানিজ্য দখল নিয়ে শুরু হয়ে নিজ দলের লোকেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী নিয়ে বিএনপির কেন্দ্রেও জমাছে পাহাড় সমান অভিযোগ।
ইতিমধ্যে ফতুল্লার শিল্প নগরী বিসিকে একের পর ঝুট বানিজ্য নিয়ে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে আদমজী ইপিজেডে সে রকম কোন প্রভাব না পড়লেও গত ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে যায় ঝুটের গাড়ী নিয়ে ছিনতাইয়ের ঘটনা। এ যেন হরিলুট ঘটনা। দখল না পুরোপুরি ১৩ টি গাড়ীই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জেলা বিএনপির প্রতিটি সভা সমাবেশে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং নারায়ণগঞ্জ জেলা থেকে সকল চাঁদাবাজি, ছিনতাই,খুন, গুম এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও নীতিবাক্য ছাড়েন জেলার সভাপতি গিয়াসউদ্দিন। যেখানেই অন্যায় হবে, চাঁদাবাজি হবে বা দলের যেই অপরাধের সাথে যুক্ত হবে তাকেই আইনের আওতায় এনে কঠোর হাতে শাস্তির ব্যবস্থা করারও বুলি আওরান গিয়াসউদ্দিন। অথচ তার ছেলেই একই দল নারায়ণগঞ্জ মহানগরের বৈধ ঝুট ব্যবসায় গলাচ্ছেন নাক, করেছেন আস্ত ১৩ টি গাড়ী ছিনতাই। এ যেন “বাবার মুখে রাম রাম আর ছেলের কাজে ভূতের প্রলাপ”। সিদ্বিরগঞ্জ এর আদমজী ইপিজেড অবস্থিত উর্মি গ্রুপ থেকে কারখানার ওয়ার্ক অর্ডার নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ। বৈধভাবে ঝুটের অনুমতি নেন শাহেদ কারখানা মালিক থেকে। সেক্ষেত্রে গত ২৯ সেপ্টেম্বর ছিলো তার উর্মি গ্রুপ থেকে ঝুট বের করার দিন। সেদিন ১৩টি গাড়ী ঝুট লোড করে ইপিজেড থেকে গাড়ী বের হলে ১৩ টি গাড়ীই লোকবল নিয়ে থামিয়ে ছিনতাই করে রিফাত বলে জানা যায়।
একটি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টায় আদমজী ইপিজেডের উর্মি গার্মেন্টস থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের ১৩টি জুটের গাড়ী বের হলে তা ছিনতাই করে নিয়ে যায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি গিয়াসউদ্দিনের পুত্র রিফাত ও তার লোকজন। ছিনতাইকৃত ১৩টি গাড়ী তিনটি স্থানে রাখা হয়। জালকুড়িতে ৩ টি, মোগড়াপাড়ায় ৬টি ও মেঘনায় ৪ টি গাড়ী রাখেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী নিয়ে গিয়ে ১৩টি গাড়ী উদ্বার করে শাহেদ নিজেই।
ঝুট বোঝাই গাড়ী ছিনতাইয়ের বিষয়টি জানতে গিয়াসপুত্র রিফাতের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে ০১৯৬০-৮৯০৭** একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
অন্যদিকে শাহেদ আহমেদের সাথে মুঠোফোনে ০১৯১৬-৭৮৩৯** যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়েই কলটি কেটে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!