নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
লাগামহীনভাবে বাড়ছেই নিত্যপণ্যের দাম, যা বলছেন বিশেষজ্ঞরা

লাগামহীনভাবে বাড়ছেই নিত্যপণ্যের দাম, যা বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তবর্তী সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এর পরও কিছুতেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। লাগামহীনভাবে বাড়ছেই বিভিন্ন নিত্যপণ্যের দাম। পণ্যের দাম বাড়লেও সেই হারে সাধারণ মানুষের আয় বাড়েনি, যার ফলে এখন নিম্ন আয়ের মানুষই শুধু নয়, মধ্যবিত্তরাও সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
গত আগস্টের শুরুতে সরকার বদলের পর দায়িত্ব নেয় অন্তবর্তী সরকার। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে নানা পদক্ষেপ গ্রহণ করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অন্তবর্তী সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে ঋণের সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান ডলার সংকটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে জোর দেওয়া হয়েছে।
পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক কমানো, ডিম আমদানি শুরু করা, ডিম ও মুরগির দাম বেঁধে দেওয়া, চাঁদাবাজি রোধের উদ্যোগ, টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি বাড়ানো, পণ্য উৎপাদন ও সরবররাহ নিশ্চিত করতে সহযোগিতা করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। এর পরও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত জুলাই ও অক্টোবরের বাজারদর ও রাজধানীর রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজারের দর পর্যালোচনা করে দেখা গেছে, গত জুলাইয়ের তুলনায় অক্টোবরের খুচরা পর্যায়ে মোটা চাল ব্রি-২৮ ও পাইজাম প্রতি কেজিতে ১০ থেকে ১১ শতাংশ দাম বেড়ে মানভেদে ৬০ থেকে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩ থেকে ১৭ শতাংশ পর্যন্ত দাম বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দামও কেজিতে ৯ থেকে ১৬ টাকা পর্যন্ত বেড়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় উঠেছে। বাজারে মাছের সংকট না থাকলেও ১২ থেকে ১৪ শতাংশ বেড়ে মাঝারি রুই মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন সব ধরনের সবজির দাম চড়া।
সরকার পরিবর্তনের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে যাওয়ায় বাজারে নিত্যপণ্যের দাম কমে গিয়েছিল। তবে মাস যেতে না যেতেই আবার ঘুরতে শুরু করেছে পরিস্থিতি।
এদিকে সরকার বাজার নিয়ন্ত্রণে ডিম ও মুরগির দাম বেঁধে দিয়েছে, কিন্তু ব্যবসায়ীদের কারসাজির কারণে বেঁধে দেওয়া দামের সুফল পাচ্ছে না ভোক্তারা। সরকার নির্ধারিত দরের চেয়ে মুরগিও বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। রাজধানীতে ব্রয়লার মুরগি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকায় এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু ব্রয়লার মুরগির নির্ধারিত দর প্রতি কেজি ১৭৯ টাকা ৫৯ পয়সা এবং সোনালি মুরগি ২৬৯ টাকা ৬৪ পয়সা। অন্তবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানি শুরু করেছে। তাতেও নামছে না দাম।
ভোক্তা সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেছে, সরকার ডিম-মুরগির যে দাম বেঁধে দিয়েছে তা ব্যবসায়ীদের মুনাফা বাড়াচ্ছে ঠিকই, ঠকাচ্ছে সাধারণ ভোক্তাদের। এখনো বিগত পদ্ধতিতেই দাম নির্ধারণ করা হচ্ছে, যাতে সরকার বদলালেও বদলায়নি বাজারের সিন্ডিকেট।
উচ্চমূল্যে বিক্রি হওয়া আলু ও পেঁয়াজের দাম কমাতে গত ৫ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় এ দুই পণ্যের আমদানি শুল্ক কমায় অন্তবর্তী সরকার। এর প্রভাবে গত প্রায় এক মাসে দেশের বাজারে আলু পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
ক্যাবের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, ‘শুল্ক কমালে সাধারণত দেশের বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পায়। যারা পণ্য মজুদ করে রাখে, তারা বাজারে পণ্য ছাড়ে। এ কারণে দাম কমে আসে। পেঁয়াজ ও আলুর ক্ষেত্রে অনেকটা এমনই ঘটেছে। ফলে আরো কিছু নিত্যসামগ্রী, যেগুলোর দাম অনেক দিন ধরে বাড়তি রয়েছে, সেগুলোর আমদানি শুল্ক কমানো গেলে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি আসতে পারে।
দেশে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক দিন ধরেই চাপে রয়েছে সাধারণ মানুষ। কোটা আন্দোলনে উত্তাল জুলাইয়ে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল। আগস্টে ১ শতাংশেরও বেশি কমে মূল্যস্ফীতি, যদিও তা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, এখন যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায়, সংকোচননীতি ধরে রাখা যায়, ডলার সংকট কাটানো যায়, তাহলে আশা করা যায় শিগগিরই মূল্যস্ফীতি কমবে।
বাজার বিশ্লেষক ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান কালের কণ্ঠকে বলেন, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে। এর প্রভাব পড়েছে চাল, শাকসবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা এখনো ঠিকমতো এলসি খুলতে পারছে না। এসব কারণে বাজারে সরবরাহ বাড়ানো যাচ্ছে না, ব্যবসায়ী সিন্ডিকেট বরাবরের মতোই সংকটের সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!