নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
জেলা পরিষদ সংলগ্ন জাহিদ হোসেনের জমি দখলের চেষ্টা আবু সায়েমসহ ভূমিদস্যু গং

জেলা পরিষদ সংলগ্ন জাহিদ হোসেনের জমি দখলের চেষ্টা আবু সায়েমসহ ভূমিদস্যু গং

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর জেলা পরিষদ সংলগ্ন জাহিদ হোসেনের জমির দখলের চেষ্টা করছে আবু সায়েম সহ অজ্ঞাতনামা ভূমিদস্যগণ।
বুধবার (৯ অক্টোবর) সকালে ব্যবসায়ী জাহিদ হোসেনের জমির উপর দিয়ে রাস্তা বানিয়ে চলাচলের পথ করেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়,দেয়াল ভেঙ্গে আবু সায়েম এর লোকজন চলাচলের জন্য পানি নিষ্কাশনের জন্য তৈরী সরকারী খালের উপর ষ্টীলের পাত দিয়ে তৈরী করা জিনিস বিছিয়ে দিয়েছে। সাংবাদিক আসছে খবর পেয়ে মাদ্রাসার ছাত্ররা পালিয়ে যায়।
ব্যবসায়ী জাহিদ হোসেনের জমি দখলের জন্য মাদ্রাসার অধ্যক্ষ এবং স্থানীয় কতিপয় কিছু সুবিধা বাদী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।
জমির মালিক ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, যে জমি নিয়ে সমস্যা তার দাগ হল ভিন্ন আর আমার দাগও ভিন্ন। কিন্তু কতিপয় দুষ্কৃতকারী আমার জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে ।এ ব্যাপারে জমির মালিক মোহাম্মদ জাবাল হোসেনের পুত্র জাহিদ হোসেন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন,ফতুল্লা মডেল থানাধীন-ইসদাইর অপেরা হাউজের পাশে ক্যামব্রিয়ান স্কুলের দক্ষিনে আমার একটি জমি রয়েছে। সেই জমিতে গত ০৬/১০/২০২৪ইং তারিখে আনুমানিক রাত্র ৩:০০ ঘটিকার আগে বা পরে আমার ক্রয়কৃত উল্লেখিত ঠিকানার জায়গায় গভীর রাতে কে বা কাহারা জোর পূর্বক প্রবেশ করে আমার জমির সাইনবোর্ড, বাউন্ডারী ওয়াল, টিনসেড ঘর ভাংচুর করে। সেখানে আমার নিরাপত্তাকর্মীকে মুখে গামছা দিয়ে বেঁধে রেখে দুর্বৃত্তরা আমার উল্লেখিত ঠিকানায় হামলা চালায়। পরবর্তীতে নিরাপত্তা রক্ষির মাধ্যমে জানতে পারলাম যে, কিছু দুর্বৃত্ত মুখ ঢেকে আমার উল্লেখিত ঠিকানায় আসিয়া আমার নিরাপত্তা প্রহরীকে হাত-পা বেঁধে আমার উত্তর-দক্ষিন দিকের বাউন্ডারী ওয়ালটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়। পরবর্তীতে আমি সংবাদ পাইয়া সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাই।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আবু সায়েম বলেন,জমিটি কেনার জন্য রশিদ সাহেব কে অনুরোধ করেছিলাম। পরে উনি মারা যাওয়ার পর তার অংশীদারকে অনুরোধ করেছিলাম মাদ্রাসার কাছে বিক্রি করার জন্য। কিন্তু তারা না করে জাহিদ হোসেন এর কাছে জমি বিক্রি করে দেয়। আমরা বারবার নিষেধ করেছিলাম জায়েদ সাহেব কে জমি না কিনতে। জাহিদ সাহেব বলেছিলেন আমি আগে কিনি পরে বিষয়টি দেখবো।
আমরা তার জমি দখল করছি না আজকে আমাদের একটি অনুষ্ঠান আছে। দেশের নামকরা মাওলানারা আসবেন তাদের আসার জন্য একটু রাস্তার ব্যবস্থা করেছি।
জাহিদ সাহেব যদি জমি বিক্রি করেন আমরা মাদ্রাসার নামে কিনবো। এখানে ঈদগাহ নির্মান করবো।
উপরোক্ত বিষয়ের আলোকে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন জাহিদ হোসেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!