নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় অস্ত্র মামলার আসামি ফারুকের নিয়ন্ত্রণে শান্তর মাদক ব্যবসা জমজমাট

ফতুল্লায় অস্ত্র মামলার আসামি ফারুকের নিয়ন্ত্রণে শান্তর মাদক ব্যবসা জমজমাট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে পুলিশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওযাতে ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, প্রকাশ্যে বিক্রি করছে মাদক। মাদক ব্যবসায়ী মগা ফারুক ও শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বুক ফুলিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা করে যাচ্ছে তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা মগা ফারুকের ছত্রছায়ায় থেকে আলীগঞ্জ রেল লাইন কামারপট্টি এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে যাচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত ওরফে সোর্স শান্ত। মাদক ব্যবসায়ী সোর্স শান্ত নিজেকে শ্রমিকলীগ নেতা পরিচয় দিয়ে থাকতেন। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ অন্যাণ্য থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানায় স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ এর সাথে ছবি তুলে এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার ফ্যাসটুন টানিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শান্ত। তারা আরো জানায়, মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের নেতাদের মিছিল-মিটিংয়ে গিয়ে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় দিয়ে থাকতেন। আওয়ামী লীগ সরকার পতন হলেও শ্রমিকলীগ নেতা ওমর ফারুকের নিয়ন্ত্রণে এখনো চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
এদিকে ফতুল্লা মডেল থানার নবাগত ওসি শরিফুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর হুসারী উচ্চারণ করে বলেছেন, আমরা অতিশীঘ্রই ফতুল্লা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করব। কোন মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
নাম প্রকাশে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একাধিক মাদক মামলার আসামি শান্ত তার লোকজন দিয়ে প্রকাশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন কামারপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে। শান্তর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর সহ হুমকি দিয়ে থাকেন। তাই তাদের ভয়ে এলাকার কেউ তাদের বিপক্ষে মুখ খুলেনা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও আলীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্তর ক্ষমতা রয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে আলীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!