নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে জার্সি বদলে ইমাদ-রিফাত-তানভীর এখন পিউর বিএনপি!

রুপগঞ্জে জার্সি বদলে ইমাদ-রিফাত-তানভীর এখন পিউর বিএনপি!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
রূপগঞ্জে ছাত্রলীগের জার্সি বদল একসময় তারা ছিলেন ছাত্রলীগ নেতা। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীম আহমেদ খান রিয়াজের আস্থাভাজন। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে পাপ্পা গাজীর রাজনীতির সাথে জড়িত থাকলেও এখন তারা জার্সি বদলে বিএনপির কর্মী বনে গেছেন। এই লেবাস পরিবর্তনকারী কর্মীরা হলেন, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাউসারের খালাতো ভাই আহমেদ হিমেল ইমাদ, রিফাত ভূঁইয়া ও তানভীর ভূঁইয়া।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কথা শোনামাত্রই তারা ভোল পাল্টে ফেলেন। এখন তারা সবাই বিএনপি কর্মী।
খোঁজ নিয়ে আরো জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীম আহমেদ খান রিয়াজের ছত্রছায়ায় রূপগঞ্জে আধিপত্য বিস্তার করেন। তাদের অত্যাচারে তারাব, কাঞ্চন, মুড়াপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা পর্যন্ত জিম্মি ছিলো। রিয়াজের শেল্টারে ঝুট সেক্টর, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, দখল, চাঁদাবাজিসহ হেন কোনো অপরাধ নেই, যা তারা করেনি। এসব অবৈধ কারবারের কল্যাণে অঢেল ধন সম্পদেরও মালিক বনে গেছেন তারা।
এদিকে ছাত্রলীগ নেতাদের জার্সি বদলের খবর চাউর হতে থাকলে বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৫ বছর যাবত আমরা হামলা-মামলায় জর্জরিত হয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীম আহমেদ খান রিয়াজের অত্যাচারে বাড়িতে থাকতে পারিনি। মিছিল-মিটিং করতে গেলে তারা হামলা করেছে। মারধর করে আমাদের রক্তাক্ত জখম করেছে। এতেও তারা ক্ষান্ত হয়নি। পরে থানায় আমাদের নামে গায়েবী মামলা দিয়েছে। সেই মামলায় আমরা জেলও খেটেছি। আর এখন রিয়াজের পালিত সন্ত্রাসী হিমেল, রিফাত ও তানভীরের মতো নেতারা নিজেদের পিঠ বাঁচাতে বিএনপির লেবাস ধারণ করেছে। আমরা এ ব্যাপারে দলের হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!