নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা অসাংবিধানিক – সুমন আকবর

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা অসাংবিধানিক – সুমন আকবর

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বক্তাবলী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করাকে অসাংবিধানিক ও স্বৈরতন্ত্র বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন আহবায়ক মোঃ সুমন আকবর।
নিজেকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির বৈধ আহবায়ক উল্লেখ করে সুমন আকবর বলেন, একমাত্র ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর এখতিয়ার ছাড়া কারো কোন ক্ষমতা নেই কমিটি বিলুপ্ত ঘোষণা বা বাতিল করার।
তাই আমি এখনো বক্তাবলী ইউনিয়ন বিএনপির বৈধ আহবায়ক ও কমিটি বহাল রয়েছে।
সুলতান মাহমুদ ও এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া স্বৈরতন্ত্রের পরিচয় দিয়ে নিজেদের ইচ্ছেমতো গঠনতন্ত্র অনুসরণ না করে বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন।
যা বিএনপি’র গঠনতন্ত্র বিরোধী ও স্বৈরতন্ত্রের মনোভাব প্রকাশ।
আমি দৃঢ় ভাষায় বলতে চাই, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বহাল রয়েছে এমনকি থাকবে। যতদিন পর্যন্ত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু আমাদের বিলুপ্ত ঘোষণা না করেন।
সুমন আকবর দুঃখ প্রকাশ করে আরো বলেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনকে বক্তাবলীতে এনে যে জনসভা করা হয়েছে বেশিরভাগ ভাড়া করা মানুষ এবং তারা আওয়ামী লীগের দালাল।
বক্তাবলী ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির কোন নেতাকর্মী সে জনসভায় যোগদান করেনি। কাশিপুর, এনায়েত নগর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, কুতুবপুর হতে আওলীগের দালাল ও দোসর এবং এজেন্টদের ভাড়া করে এনে জনসভার উপস্থিতি বেশী দেখানো হয়েছে ।
উল্লেখ্য গত রবিবার (২০ অক্টোবর) ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। তাতে উল্লেখ করেন,এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফতুল্লা থানা শাখার অন্তর্গত বক্তাবলী ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক সুমন আকবর ও সদস্য সচিব মোঃ হাসান আলী নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্যদের মাঝে সমন্বয়হীনতা, অভ্যন্তরীন বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বর্তমান বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল। উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!