নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে সাদাছড়ি বিতরণ

নারায়ণগঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে সাদাছড়ি বিতরণ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
“হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে সাদাছড়ি, নগদ অর্থ ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়।
২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদরের ইসদাইর বাজার সংলগ্ন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার অর্থায়নে ও পরিচালনায় অনুষ্ঠানটি বিশিষ্ট সমাজসেবক আয়শা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মোঃইউসুফ আলী হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাসুদুর রহমান এবং সাদাছড়ি বিষয় নিয়ে আলোকপাত করেন সাধারণ সদস্য শফিকুল ইসলাম।
বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন, আজকে যে সাদাছড়ি বিতরণ করা হচ্ছে তা সম্পূর্ণ আমার ভাতার টাকা দিয়ে।আমি বিভিন্ন সময় যে ভাতা পেতাম, সে ভাতা দিয়ে এই সাদাছড়ি বানানো হয়েছে। সাদাছড়ির গায়ে আমার নামও লেখা আছে। আমি দেখেছি একটা সাদাছড়ি বানাতে অনেক টাকা খরচ হয়। আপনাদের উৎসাহে আমি নিজ দায়িত্বে এই সাদাছড়ি বানিয়েছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে প্রতিবন্ধী সংগঠনগুলো পিঁছিয়ে পড়ার অন্যতম কারন হচ্ছে সংগঠনগুলোর মধ্যে ঐক্যতা নেই এর প্রধান কারন হচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব। এর কারনে ভালো কোন সংগঠনও গড়ে উঠতে পারছে না। অশিক্ষার কারনে আমরা নিজেরা একে অপরকে পিছিয়ে রাখি এবং একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুঁড়ি করি। আমরা যদি এক সাথে মিলে থাকি ঐক্যের মধ্যে থাকি তাহলে আমাদের উন্নয়ন করা সম্ভব এবং সকল সুযোগ সুবিধা পেতে পারি।মনের বল সবচেয়ে বড় বল। যদি আমরা মনোবল দিয়ে চেষ্টা করি তাহলে সব কিছুই সম্ভব আমাদের প্রতিবন্ধীদের জন্য। আমাদের বর্তমান ড.ইউনুসের অন্তর্র্বতীকালীন সরকারকেও ধন্যবাদ তাদের দূরদর্শিতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকলকেও ধন্যবাদ যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ। আমাদের বিশ্বাস আমাদের অন্তর্র্বতীকালীন সরকারও আমাদের প্রতিবন্ধীদের দিকে একটু সুদৃষ্টি দিবেন এবং আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন।
সভাপতির বক্তব্যে আয়শা আক্তার বলেন, আপনাদের সকল সুবিধা অসুবিধার ভাগিদার হতে চাই। যেকোন সময় আপনেরা আমার সাথে যোগাযোগ করবেন আমি সব সময় আপনাদের পাশে থেকে আপনার জন্য কাজ করতে চাই।
বক্তব্য শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, নগদ অর্থ ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তিতুমীর , আব্দুস সাত্তার, ফারুক হোসেন, সাধারণ সদস্য হালিমা বেগম, আজিম উদ্দিন, সোবহান, সুমন মিয়া, ইব্রাহিম মাঝি,মোঃ বশির, মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না প্রমূখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!