নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার

সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. বায়েজিদ হাওলাদার (৪০) নামে এক যুবক সৌদি আরব যাওয়ার তিন দিনের মাথায় মৃত্যু বরন করেছে। যাওয়ার ৩দিনের মাথায় মৃত্যু বরন করায় অর্থাভাবে তার পরিবার এখন লাশ দেশে আনতে পারছে না। মৃত্যু বায়েজিদ বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. ইউনুছ হাওলাদারের ছেলে । বায়েজিদের মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী এবং পাশের রুমের বাসিন্দা কবির নামে একজন। লাশটি বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, পরিবারের অর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণ করে কাজের সন্ধানে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন বায়েজিদ। সৌদি পৌছার ৩ দিনের মাথায় ২০ অক্টোবর রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে বায়েজিদের পাশের রুমের বাসিন্দা পটুয়াখালীর মহিপুরের প্রবাসী কবির নামে একজন বায়েজিদের মৃত্যুর সংবাদ পরিবারকে জানায়। বায়েজিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পবিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্যন ক্ষম পরিবারে প্রধান বায়েজিদের মৃত্যুর খবর শোনার পর তারি পরিবারের মাথায় যেন আকাশ ভেঙ্গে পরে।

বায়েজিদের পরিবারে বৃদ্ধ মা রাহিমা বেগম স্ত্রী শিমু বেগম আর ৮ বছরের ফেরদৌস নামে এক সন্তান রয়েছে। ছোট ভাই ওবায়দুল সে মানসিক ভারসাম্যহীন। বাবা ইউনুছ হাওলাদার প্রায় ১০ বছর পূর্বে মারা যান। মা রাহিমা বেগম বৃদ্ধ শয্যাশায়ী। বায়েজিদের বসত বাড়ি ছাড়া জমি বলতে কিছু নেই। দিনমজুরীর কাজ কাজ করে সংসার চালাতেন সে। পরিবারের সুখের কথা ভেবে গ্রামের মানুষের কাছ থেকে চড়াসুদ আর ধার দেনা করে এবং আরডিএফ নামের একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ করে ৬ লক্ষ টাকা খরচ করে সৌদি যান। সৌদি গিয়ে ৩ দিনের মাথায় বায়েজিদের মৃতুতে তার পরিবারটি এখন অথৈই সাগরে ভাসছে। স্ত্রী শিমু বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামীই ছিল মোর ভরসা। মোগো সুখের লইগ্য সৌদি যাইয়া মইর‍্যা গেছে। এহন মোগো কি অইবে। কি করে চলমু। কি খামু। কি দিয়া মানসের দেনা পরিশোধ করমু।

এহন লাশটাই বা কি করে দেশে আনমু। কথাগুলো বলছিলেন আর বার বার চোখের পানি মুছছিলেন আর বলছিলেন মোর স্বামীরে আমনেরা দেশে আইনা দেন। মোর স্বামীর মুখটা একটু দেখতে চাই। বায়েজিদের স্ত্রী সিমু বেগম আরো বলেন, একদিকে স্বামীর লাশ আনতে অর্থের প্রয়োজন। অন্যদিকে পরিবারের ঋণের বোঝা এবং ১টি সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি। সরকার এবং সমাজের বিত্তমান স্বহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে স্বামীর লাশটি বাড়িতে আনা সম্ভব। অসুস্থ শরীর নিয়ে বায়েজিদের বৃদ্ধা মা রাহিমা বেগম শুয়ে আছেন বিছানায়। ছেলের কথা জিজ্ঞেস করতেই হাউ মাই করে কেদে ওঠেন আর বলেন, বাবা মোরে তো দেহার আর কেউ রইলো না। অল্লায় মোরে না নিয়া কিরলইগ্যা মোর পোলাডারে নেলো। মুই বিছানায় মৃত্যুর অবস্থায় আছি এহন কে মোরে ওসুধ কিন্যা দেবে। কেডায় আমার ভাত খাওয়াইবে। ও অল্লা মোর পোলাডার এরম অইলো কে। তিনি আরো বলেন, মোর পোলাডার লাশটা দ্যাশে আইন্যা দেন। মুই শ্যাষ বারের মত মোর পোলাডার মুখ দ্যাখতে চাই। মুই মা হিসেবে সরকারের কাছে দাবী জানাই মোর পোলার লাশটা যেন সরকার দ্যাশে আনার ব্যবস্থা করে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, বায়জিদ নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। সৌদি আরব থেকে বায়েজিদের লাশ আনার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে জমা দেওয়ার জন্য বলেছি। এ ছাড়া তাদের পরিবারকে অর্থিক ভাবেও সহযোগিতা করা হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!