অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়

অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানাজায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।অনেকে হাউমাউ করে কেঁদেছেন।কেউবা নিরবে চোখের পানি মুছেছেন।শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া। রাজধানীর […]
মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম […]
যেসব আলোচিত ঘটনার মধ্য দিয়ে পার হলো আরও একটি বছর

সংকট আর সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করল বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা—২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত। চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল; তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে-কলমে […]
যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশ। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। লাখ লাখ মানুষ এসেছেন আপসহীন নেত্রীকে শেষ বিদায় দিতে।যেখান থেকে আর কখনও ফেরা হবে না। অনন্ত যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী লাখ লাখ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের পানি। সাবেক প্রধানমন্ত্রীর জানাজাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢুকরে […]
হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

‘খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনিই তো সময় হয়ে গেছে। তাঁর মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই।’ — কথাগুলো পতিত স্বৈরাচার শেখ হাসিনার, বলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়েই বলেছিলেন কথাগুলো। সেই হাসিনা গতকাল খালেদা […]
খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা পড়েন লাখ লাখ জনতা। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ […]
খালা আমি আপনার জামাই হতে চাই- জিয়াউর রহমান

জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের পাঠকদের জন্য হুবহু দেয়া হলোঃ ‘খালা, আমি আপনার জামাই হতে চাই’—এই সরল অথচ দৃঢ় উচ্চারণের মধ্য দিয়েই শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাম্পত্য জীবনের পথচলা। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টি ছিল অনেকটাই নীরব, সাধারণ এবং আবেগময়—যা পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। খালেদা […]
‘এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই

‘বাড়ির গেট ভাঙার পর ম্যাডামকে অনেকটা জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়। ভেতরে গিয়ে ভাঙে ম্যাডামের কক্ষের দরজা। এরপর এক কাপড়ে যে গাড়িতে ম্যাডামকে বাড়ি ছাড়তে হয়েছিল সেটি চালাচ্ছিলাম আমি।’ নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিনের স্মৃতিচারণে […]
বহিষ্কার হলেন গিয়াসউদ্দিন-শাহ্ আলম

নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য […]
বন্দরে বীর মুক্তিযোদ্ধা তাজুল মাস্টার আর নেই

বন্দরে বীর মুক্তিযোদ্ধা তাজুল মাস্টার (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন। মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব বন্দরের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় […]
খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় শোক বইতে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে […]
সিদ্ধিরগঞ্জে ছাটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত “কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড” কারখানার সামনে এ শ্রমিক অসন্তোষ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের […]
নির্বাচনী মাঠে আছি, শেষ পর্যন্ত থাকবো – মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত ২৯ ডিসেম্বর যথাযথভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ। মুফতি মাসুম বিল্লাহ দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিক নিউজ সঠিক নয়। আমি নির্বাচনী মাঠে আছি, কেন্দ্র নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো। […]
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সনাতন পার্টির শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক ও সাধারন সম্পাদক অবিরাম সুত্রধরসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক বলেন, বেগম খালেদা […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ আজ ৩০ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। নেতৃদ্বয় তাঁর রুহের মাগফিরাত কামনা […]
খালেদা জিয়া : তার তুলনা তিনি নিজেই

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব অনন্য, তাকে বিভিন্ন সময় যারা কাছ থেকে দেখেছেন তারা এ কথা সহজেই স্বীকার করে থাকেন। এছাড়া দূর থেকেও যারা তাকে দেখেছেন, তারাও বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি অনন্য চরিত্রের অধিকারী। শুধু আপসহীনতার জন্য নয়, ত্যাগ স্বীকার ও কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা ছিল তার। এ ধরনের চরিত্র খালেদা জিয়া পেয়েছিলেন […]
ফতুল্লায় এখনও বহাল শাহীনের রমরমা মাদক ব্যবসা!!

ষ্টাফ রিপোর্টার: প্রায় তিনমাস আগেও মাদক ব্যবসার আধিপাত্য নিয়ে শাহীনের সাথে প্রতিপক্ষ গ্রুপের রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল। সে সময়ের সেই সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহতের ঘটনা ঘটলেও শাহীন কিন্তু গুরুতর আহত হয়েছিল। মাদক বিক্রির টাকার জোড়ে বেশ কয়েকদিন হাসপাতালের বেডে থেকে সুস্থ হয়ে আবারও সেই পুর্বের ন্যায় রমরমা মাদকের হাট বসিয়েছে এ শাহীন ও তার বাহিনীর সদস্যরা। […]
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা অরুনের শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা অরুন। এক শোক বার্তায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা অরুন বলেন, গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে […]
খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা মুকুলের শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল নেতা মাহবুব রহমান মুকুল। এক শোক বার্তায় যুবদল নেতা মাহবুব রহমান মুকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি দেশের সাধান মানুষের কল্যানেই রাজনীতি করে গেছেন। সেই গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী […]
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা মিলন ঢালীর শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী। এক শোক বার্তায় ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী বলেন, গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে […]
মডেল মাসুদের রাজনৈতিক প্রহসন” “হঠাৎ আগমন, হঠাৎ প্রস্থান

নারায়ণগঞ্জের রাজনীতিতে গত কয়েক মাস ধরে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ—তিনি মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান ওরফে ‘মডেল মাসুদ’। হঠাৎ করেই তিনি রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন, বড় পরিসরে শক্তি প্রদর্শন করেন, আবার ঠিক তেমনই হঠাৎ করেই নির্বাচনী মাঠ থেকে কার্যত নিভে যান। এই অস্থির উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনীতিতে সৃষ্টি করেছে বিভ্রান্তি, সন্দেহ এবং গভীর […]
