নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কঠোর হুঁশিয়ারির পরও বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা?

কঠোর হুঁশিয়ারির পরও বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা?

প্রকাশিতঃ

তেলের বাজারে ফের নৈরাজ্য চলছে। সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমতি ছাড়াই উৎপাদক কোম্পানিগুলো ডিলার পর্যায়ে বেশি দামে সয়াবিন তেল সরবরাহ করছে। এমনকি বাজার শূন্য করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিও কাজে আসেনি। বরং তারা নিজের বাড়ানো সিধান্তে তেল বিক্রি করছে।

বৃহস্পতিবার খুচরা বাজারে লিটারে বোতলজাত সয়াবিন তেল ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর জিনজিরা, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজার ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে ৯ টাকার পরিবর্তে ৫ টাকা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে দিনভর বাড়তি দামেই সয়াবিন বিক্রি হতে দেখা যায়।

এদিকে ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। পরে ব্যবসায়ী সংগঠন সরকারের অনুমতি ছাড়াই লিটারপ্রতি ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। মোড়কে নতুন দাম লিখে বাজারে ছাড়া হয় তেল। এ কারণে বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবায়ীদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে লিটারে ৯ টাকার পরিবর্তে ৫ টাকা বাড়ানোর অনুমতিপত্র দিতে বলা হয়েছে। এ বিষয়ে রোববার মন্ত্রণালয়ে ফের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। সেখানে নতুন মূল্য ঘোষণা ও চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জিনজিরা কাঁচাবাজার ঘুরে খুচরা পর্যায়ে তেলের সরবরাহ স্বাভাবিক দেখা যায়নি। বাজারের ১১টি দোকানের মধ্যে ৬টিতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। লিটারে বিক্রি হচ্ছে ১৯৮ টাকা, যা কিছুদিন আগেও ১৮৯ টাকা ছিল।

বাজারের মুদি ব্যবসায়ী মো. শাকিল বলেন, সকাল থেকেই কোম্পানির ডিলাররা বাড়তি দামের তেল সরবরাহ করছেন। তবে চাহিদা ২০ কার্টন দিলেও ৮ কার্টন দিয়ে গেছে। মনে হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিনের বাড়তি দাম বৈধ করা হচ্ছে।

দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াবাজারে গিয়ে দেখা যায়, খুচরা বিক্রেতারা দোকান থেকে তেল লুকিয়ে ফেলছেন। কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, শুনেছি বাজারে অভিযান পরিচালনা করা হবে। তাই নতুন দামের সব তেল সরিয়ে ফেলছি। কারণ, অফিসাররা দোকানে নতুন দামের তেল পেলে জরিমানা করবেন।

বাজারের মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, আমাদের কী দোষ। কোম্পানি তেলের দাম বাড়িয়েছে। ডিলাররা বাড়তি দামের তেল সরবরাহ করছে। আমরাও বাড়তি দাম দিয়ে কিনেছি। বিক্রি করতে হবে বাড়তি দামেই। কিন্তু অফিসাররা কোম্পানিকে জরিমানা না করে আমাদের জরিমানা করে। ক্রেতারা তেল কিনতে পারুক আর না পারুক, আগের কেনা যে তেল আছে, তা বিক্রি করে নতুন বাড়তি দামের তেল আর নেব না। বিক্রিও করব না।

দুপুর ১টা ৩৬ মিনিটে রাজধানীর কাওরান বাজারে গিয়ে ডিলারদের কাছে বাড়তি দামের তেল দেখলেও খুচরা দোকানে নতুন বাড়তি দামের সয়াবিন তেল বেশি একটা পাওয়া যায়নি। কিছু দোকানে আগের কেনা তেল বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি নতুন বাড়তি দামে যে দোকানে তেল আছে, তারা বাড়তি দামে বিক্রি করতে ভয় পাচ্ছেন।

কাওরান বাজারের মুদি বিক্রেতা মো. মকবুল আলম বলেন, ডিলাররা সকালে বাড়তি দামের তেল সরবরাহ করলেও এখন দিচ্ছেন না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। পাশাপাশি বিক্রেতারাও বাড়তি দরের তেল নিতে ভয় পাচ্ছেন। কোম্পানিগুলো তেলের দাম বাড়ালে আমাদের বাড়তি দরে নিয়ে বাড়তি দামে বিক্রি করতে হয়। কিন্তু জরিমানা করা হয় আমাদের। সরকার কোম্পানিগুলোকে কিছু করে না। করতে পারেও না।

তিনি জানান, এখন কোম্পানি যেহেতু দাম বাড়িয়েছি, সেহেতু তারা বাড়তি দামেই বিক্রির জন্য বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।

বুধবার কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় আছি। ২ ডিসেম্বর হঠাৎ ভোজ্যতেলের দাম ৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। রিফাইনারি অ্যাসোসিয়েশন যদি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করে তেলের দাম বাড়ায়, আমি বলব, সেটা আইনের ব্যত্যয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যদি তেলের দাম বাড়ানো হয়, তবে সেটি হবে ভোক্তার অধিকারের প্রশ্ন। রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো বিধান আইনে রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা আইন আছে, ভোক্তা অধিকার আইন, যদি কেউ মজুত করে দাম বাড়ায়, সেখানে বিশেষ বিধান আইন প্রয়োগের ব্যবস্থাও আছে। সেই আইনের প্রয়োগটা দেখতে চাই।

বৃহস্পতিবার খামারবাড়ীতে বস্ত্র অধিদপ্তরের উদ্যোগে ‘জাতীয় বস্ত্র দিবসের’ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কারও সঙ্গে কথা বলেননি। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে মতবিনিমিয় সভায় ভোজ্যতেলে দাম বৃদ্ধি ও কারসাজি নিয়ে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ভোজ্যতেল আগের দামেই বিক্রি করতে হবে। বর্ধিত বা অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। অতিরিক্ত দামে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু ভোজ্যতেল নয়, আগামী রমজানে সব ধরনের ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে। এ সময় তিনি আরও বেশকিছু নির্দেশনাও দেন ব্যবসায়ীদের।

তবে বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, অ্যাসোসিয়েশন একটি মূল্য নির্ধারণ করে সরকারের কাছে চিঠি দিয়েছে। সরকার মূল্য বিশ্লেষণ করে একটি নতুন মূল্য ঘোষণা করবে। যদি সরকার না করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে নতুন দাম কার্যকর হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!