নারায়ণগঞ্জ সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত
ফতুল্লার ঋষি পাড়া রক্ষাকালী মন্দিরের উন্নয়নে বিএসপি’র আর্থিক সহায়তা
ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন
কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে!!
আমি সাংবাদিকদের অভিভাবক নই, আপনাদের সহকর্মী—-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের আহত ২০
আমতলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Next
Prev
প্রচ্ছদ
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার

নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার

প্রকাশিতঃ

ফরেন এইড সার্চ কমিটিতে উঠছে প্রস্তাব

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ যখন ক্রমেই বাড়ছে এবং উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে, ঠিক সেই সময় নতুন করে ৩৯০ কোটি (৩.৯ বিলিয়ন) ডলার বিদেশি ঋণ ও অনুদানের খোঁজে নেমেছে সরকার। অবকাঠামো, রেল, বস্তি উন্নয়ন, সেতু, জলবায়ু সহনশীল নগরায়ণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি শিক্ষা ও গবেষণাসহ ১৭টি নতুন প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছে অর্থায়ন চাওয়া হবে। এসব প্রকল্পের প্রস্তাব শিগগিরই ফরেন এইড সার্চ কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) আকারে প্রস্তুত হওয়া প্রকল্পগুলোর সম্ভাব্য অর্থায়ন উৎস নির্ধারণ করবে ফরেন এইড সার্চ কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি), জাইকা, কোইকা, ইউএনডিপি, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে ঋণ ও অনুদানের প্রস্তাব পাঠানো হবে। ২০২৬ থেকে ২০৩২ সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বিদেশি অর্থায়নের তালিকায় সবচেয়ে বড় প্রকল্প রাজধানীর করাইল, সাততলা ও ভাষানটেক এলাকার বস্তি উন্নয়ন। ৯৬ কোটি ডলার ব্যয়ের এ প্রকল্পে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সড়ক, জনস্বাস্থ্য এবং নগর পরিবেশ উন্নয়নের কাজ করা হবে।

দ্বিতীয় বৃহত্তম প্রকল্প বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ। সংশোধিত প্রস্তাবে এর ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ ডলার, যা ২০১৮ সালের অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শুরুতে ভারতের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দীর্ঘসূত্রতার কারণে তা এগোয়নি। পরে ভারতীয় ঋণের আওতাভুক্ত কয়েকটি প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তের পর এখন এআইআইবি, এডিবি ও আইএসডিবির কাছ থেকে অর্থায়নের চেষ্টা করছে সরকার। যে সংস্থা তুলনামূলক সহজ শর্তে ঋণ দেবে, তাদের অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বিদেশি অর্থায়নের তালিকায় আরও রয়েছে স্থানীয় সরকার বিভাগের ২৫ কোটি ডলারের জলবায়ু-সহনশীল ও সবুজ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডির ২৭ কোটি ৪৯ লাখ ডলারের গ্রামীণ সড়কে পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, ১৪ কোটি ডলারের মোংলা সেতু নির্মাণ এবং ১৪ কোটি ৫০ লাখ ডলারের কল্যাণপুর খাল পুনরুদ্ধার প্রকল্প।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১ হাজার ১৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের ‘লিভারেজিং রেমিট্যান্স ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্যও বিদেশি অর্থায়ন চাইছে। এর মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রবাসীদের আয় উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিএমইটি ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ভাষা ল্যাব ও অটোমোবাইল ওয়ার্কশপ স্থাপনের জন্য ৩১ কোটি ২৫ লাখ টাকার একটি প্রকল্পও বিদেশি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি খাতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ১ কোটি ৫৭ লাখ ডলারের একটি কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সক্ষমতা বাড়াতে চায়। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার কোইকা ১ কোটি ২৯ লাখ ডলার অনুদান দেবে, আর বাকি অর্থ দেবে সরকার। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বর্জ্য বায়োমাস থেকে সার উৎপাদন, মাছের বর্জ্য থেকে রপ্তানিযোগ্য জৈব উপাদান তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের ঝুঁকি মূল্যায়নসংক্রান্ত চারটি গবেষণা প্রকল্পের জন্যও বিদেশি অনুদান চেয়েছে।

ইআরডির কর্মকর্তারা জানান, বিদেশি অর্থায়নের জন্য কোনো প্রকল্প প্রথমে পরিকল্পনা কমিশনের নীতিগত অনুমোদন পায়। পরে প্রকল্পটি বিদেশি অর্থায়নের উপযোগিতা যাচাইয়ের জন্য ইআরডিতে পাঠানো হয়। ফরেন এইড সার্চ কমিটি প্রকল্পের ধরন অনুযায়ী সম্ভাব্য উন্নয়ন সহযোগী নির্বাচন করে। অনেক ক্ষেত্রে সম্ভাব্য ঋণদাতা সংস্থার অগ্রাধিকার ও শর্ত বিবেচনায় রেখেই প্রকল্পের নকশা প্রস্তুত করা হয়, যাতে অর্থায়ন পাওয়ার সম্ভাবনা বাড়ে।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৪৭৯ কোটি ৪০ লাখ ডলারের অর্থায়ন প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে ১৫৬ কোটি ৪০ লাখ ডলার ছিল বাজেট সহায়তা। আর ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৬০০ কোটি ডলারের বেশি নতুন অর্থায়ন প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য চলতি বাজেটে বৈদেশিক সহায়তা হিসাবে ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!