নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে তীব্র যানজট
ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Next
Prev
প্রচ্ছদ
দেশে ৪৫ দিনের জ্বালানি তেল মজুত আছে

দেশে ৪৫ দিনের জ্বালানি তেল মজুত আছে

প্রকাশিতঃ

পরিশোধিত অপরিশোধিত মিলিয়ে ১৪ লাখ টন জ্বালানি তেলের মজুত সক্ষমতা আছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই তেল দিয়ে মাত্র ৪৫ দিনের চাহিদা মেটাতে পারে বাংলাদেশ। জন্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তাৎক্ষণিক এর সুফল পায় না দেশের মানুষ। সরবরাহ প্রক্রিয়ায় কোনো কারণে বাধা এলে সৃষ্টি হয় আতঙ্ক। ইরানইসরায়েলের চলমান সংঘাত যুদ্ধে রূপ নিলে নতুন সংকটে পড়বে দেশ। কারণ দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৩৪ শতাংশ গণপরিবহনের ৯০ শতাংশই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। কৃষির সেচকাজও জ্বালানি তেলনির্ভর।

অথচ চাহিদা বিবেচনায় মজুত সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকায় নতুন আরও চারটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল বিপিসি। তবে তারা নির্ধারিত সময়ে একটি প্রকল্পও শেষ করতে পারেনি। প্রকল্পগুলো শেষ হলে নতুন করে আরও লাখ ৫৮ হাজার ৮০০ টনের মতো জ্বালানি তেলের মজুত সক্ষমতা অর্জন করতে পারত দেশ। তখন বিপিসির মজুত সক্ষমতা বেড়ে দাঁড়াত মোট জ্বালানি চাহিদার প্রায় একচতুর্থাংশ। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সংকটের পর এখনও জ্বালানি তেল নিয়ে কোনো জাহাজ বাংলাদেশে আসেনি।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, ‘তেলের মজুত সক্ষমতা বাড়াতে বেশ কিছু প্রকল্প চলছে। নানা কারণে এগুলো সময়মতো শেষ করতে পারিনি। তবে বড় সব প্রকল্প শিগগির বাস্তবায়িত হবে। এটি করা গেলে আমদানি খরচ কমবে। কমে যাবে মজুত ঝুঁকিও।ইরানইসরায়েল সংঘাতে সরবরাহ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি দুবাইয়ে তেল সরবরাহকারী কোম্পানিগুলো কোনো সমস্যা হবে না বলে আমাদের আশ্বস্ত করেছে। তা ছাড়া আমরা পরিশোধিত জ্বালানি তেল দক্ষিণপূর্ব এশিয়া থেকে আমদানি করি। সৌদি দুবাই থেকে শুধু অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আনা হয়। তবে যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ ভাড়া বেশ বেড়ে যাবে।

একটি প্রকল্পও নির্ধারিত সময়ে শেষ হয়নি 
সমুদ্র থেকে পাইপলাইনে স্থলভাগে জ্বালানি তেল পরিবহনের জন্য ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করছে বিপিসি। ২০১৫ সালে প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়, যা গত ডিসেম্বরে শেষ হয়েছে। প্রকল্পে বিপিসির মোট জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ত দুই লাখ টন। এর মধ্যে ক্রুড অয়েল মজুত সক্ষমতা বাড়ত লাখ ২৫ হাজার টন। আর ডিজেলের বাড়ত ৭৫ লাখ টন। তবে কমিশনিং শেষ হলেও প্রকল্পটি চালু করতে আরও কিছু সময় প্রয়োজন। কারণ অপারেশন কার্যক্রম পরিচালনা করতে বিদেশি কোম্পানি নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করতে পারেনি বিপিসি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি তেল সরবরাহের জন্য ৩৪০ কোটি টাকায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ থেকে ঢাকার কুর্মিটোলা পর্যন্ত ১৬ কিলোমিটার পাইপলাইন প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়েও শেষ করা যায়নি।

চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহনে হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করছে বিপিসি। ২৫ বছর মেয়াদি প্রকল্প শেষ হলে বছরে বাড়ত ৫৪ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানির জন্য ৩১৩ কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়াবাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পও শেষ হয়নি নির্ধারিত সময়ে।

আমদানি করতে হয় চাহিদার ৯২ শতাংশ
দেশে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, মেরিন ফুয়েল, বিমানের জ্বালানিসহ মোট তেলের চাহিদা রয়েছে গড়ে ৭২ লাখ টনের মতো। চাহিদার মাত্র শতাংশ পূরণ হয় স্থানীয় উৎস থেকে। বাকি চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে। বিপিসি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে সৌদি আরবভিত্তিক সৌরি অ্যারাবিয়ান অয়েল কোম্পানি (সৌদি আরামকো) এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি লিমিটেডের (অ্যাডনক) কাছ থেকে। এর বাইরে আটটি দেশ থেকে জিটুজি চুক্তি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিপিসি পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ইরানইসরায়েল সংঘাত তীব্র হতে থাকায় দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আমদানিতে খরচ ৭৬ হাজার কোটি টাকা
বিপিসির তথ্য বলছে, চলতি অর্থবছরের জন্য ৫৯ লাখ ১০ হাজার টন পরিশোধিত এবং ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করে বিপিসি। জন্য বরাদ্দ রয়েছে ৭৬ হাজার কোটি টাকা। বিপিসির আমদানি করা জ্বালানির মধ্যে বেশির ভাগই ডিজেল। সংস্থাটি ২০২৩২৪ অর্থবছরে জ্বালানি তেল আমদানি করে ৬৩ লাখ ৭১ হাজার ৫৭৩ টন। এতে বিপিসির খরচ হয় ৫৫ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত তেল ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল আমদানিতে ব্যয় করা হয় ৪২ হাজার ৬৭ কোটি টাকা। ফার্নেস অয়েল আমদানিতে হাজার ১০৩ কোটি মেরিন ফুয়েল আমদানিতে ১০৭ কোটি টাকা খরচ হয়। আর অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয় মোট হাজার ৩৮৬ কোটি টাকা।

সংঘাত শুরুর পর আসেনি কোনো জাহাজ
ইরানইসরায়েল সংঘাতের পর এখনও জ্বালানি তেলের কোনো জাহাজ বাংলাদেশে আসেনি বলে জানিয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য অপারেশন) মনিলাল দাশ। তিনি বলেন, এক লাখ ক্রুড অয়েল বোঝাই আমাদের একটি জাহাজ ২৮ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে। হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটির দেশে আসা নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে সেই বাধা অতিক্রম করেছে জাহাজটি। এক লাখ টন ক্রুড নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে ২২ জুলাই।

মজুত আছে কত দিনের তেল
বিপিসি জানায়, দেশে বিভিন্ন ধরনের তেল গড়ে ৪৫ দিনের মজুত থাকে, যার গড় পরিমাণ প্রায় ১৪ লাখ টন। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধন করার সক্ষমতা বছরে প্রায় ১৫ লাখ টন। সে হিসাবে সৌদি আরব থেকে বছরে লাখ টন আনা হয়। আবুধাবি থেকেও একই পরিমাণ ক্রুড অয়েল আমদানি করা হয়। ১৪ জাহাজে করে বছরে প্রায় ১৪ লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয় বাংলাদেশে। ছাড়া পরিশোধিত তেল আমদানি করতে আটটি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি আছে বিপিসির।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!