নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ব্যাপক উত্থান শেয়ারবাজারে, দরপতন সালমান এফ রহমানের কোম্পানির

ব্যাপক উত্থান শেয়ারবাজারে, দরপতন সালমান এফ রহমানের কোম্পানির

প্রকাশিতঃ

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে গত তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে জনমনে। এর প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারেও। মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরুতেই ব্যাপক উত্থান হয়েছে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারদরে। শেয়ারবাজার খোলার পর প্রায় সব শেয়ারের দর বাড়লেও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও।

আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দেশত্যাগের পর সোমবারই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এর ফলে আজ স্বাভাবিক সময়ে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ার এবং ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮৭ শতাংশের দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায় ১০ শতাংশ শেয়ার।

দরবৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যে ৭৫টি দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে (সর্বোচ্চ ১০ শতাংশ) কেনাবেচা হতে দেখা যায়। গুটিকয়েক শেয়ার ছাড়া আজ অধিকাংশ শেয়ারে ব্যাপক ক্রেতা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিপরীতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর বা এর কাছাকাছি মূল্যে কেনাবেচা হওয়া শেয়ারগুলোর বিক্রেতা শূন্য অবস্থা তৈরি হয়েছে।

একই চিত্র দেখা যাচ্ছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে।

সিংহভাগ কোম্পানির শেয়ারদরে ব্যাপক উত্থানে শেয়ারবাজার সূচকেও বড় উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বেলা ১১টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮৬ পয়েন্ট বেড়ে ৫৪১৫ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। সূচক বৃদ্ধির হার ৩ দশমিক ৫৬ শতাংশ।

অবশ্য লেনদেন শুরুর মাত্র ১২ মিনিটে সূচকটি আগের দিনের তুলনায় ২৫১ পয়েন্ট বা ৪ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৫৪৮১ পয়েন্ট ছুঁইছুঁই অবস্থানে উঠেছিল।

বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেন সময়ে মাত্র ২০৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। আজ লেনদেনের আধা ঘণ্টারও কম সময়ে ওই পরিমাণ শেয়ার কেনাবেচা হয়েছে। বেলা ১১টা বা লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত শেষে এ বাজারে ৩৮৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন: শেয়ারবাজার খোলার পর প্রায় সব শেয়ারের দর বাড়লেও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও। ব্যাংকটির মালিকানায় সরকারের অংশ বড় হলেও এতে বেক্সিমকো গ্রুপে বিনিয়োগ দিয়ে সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন। তার মালিকানাধীন বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্সের শেয়ারের দরপতন হয়েছে। তবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারদরে ফ্লোর প্রাইস এখনও কার্যকর রাখায় ওই শেয়ারের দরপতন হওয়ার সুযোগ নেই। পাবলিক ও ব্লক মার্কেট মিলে শুধু ডিএসইতেই প্রায় ১০০ কোটি টাকার শেয়ার বিক্রির আদেশ দিয়ে বসে আছেন ১ হাজার ৩৭০ জন বিনিয়োগকারী, যার বিপরীতে কোনো ক্রেতা নেই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!