নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
দুঃস্বপ্নের ইতিহাদে রিয়ালের অগ্নিপরীক্ষা

দুঃস্বপ্নের ইতিহাদে রিয়ালের অগ্নিপরীক্ষা

প্রকাশিতঃ
চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের আধিপত্য কারও অজানা নয়। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। সবশেষ ১৩ আসরে ১১ বারই অন্তত সেমিফাইনাল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই দলটিই এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার শঙ্কায়।
প্রতিপক্ষ যখন ম্যানচেস্টার সিটি, তখন আসলে স্বস্তিতে থাকার উপায় নেই কোনো দলেরই। পেপ গার্দিওলার অধীনে বিগত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ফুটবলই খেলছে ইংলিশ ক্লাবটি। ফুটবলবোদ্ধাদের বেশিরভাগের মতে ম্যানসিটিই এই সময়ে ইউরোপের সেরা ক্লাব। তা যে ভুল নয়, ম্যানসিটি তা দেখিয়েছে গত সপ্তাহেও। রিয়াল মাদ্রিদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে না পারলেও দলটি দেখিয়েছে তারা কতটা শক্তিধর।
৩-৩ গোলে ড্র হওয়া প্রথম লেগে দুবার এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। দুর্দান্ত পারফরম্যান্সে জয়ই দেখছিল গার্দিওলার শিষ্যরা। কিন্তু ফেদেরিকো ভালভার্দের ৭৯ মিনিটের গোলে সেই জয়টা হাতছাড়া হয়েছে। তা নিয়ে ইংলিশ জায়ান্টদের আক্ষেপ থাকারই কথা। তবে আরও একবার সেমিফাইনালে নাম লেখানোর দৌড়ে কিছুটা হলেও এগিয়ে তারা, আজ ফিরতি লেগের ম্যাচটা যে তারা খেলবে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে, যেখানে তারা রীতিমতো অপ্রতিরোধ্য।
অর্থাৎ আজ অগ্নিপরীক্ষাতেই নামতে হচ্ছে রিয়ালকে। এই সত্য অতিথি শিবির খুব ভালো করেই জানে। জানেন কার্লো আনচেলত্তিও। রিয়াল কোচ তো সবকিছুতে গত মৌসুমের পুনরাবৃত্তিই দেখছেন। সেবার দুই দলের দেখা হয়েছিল সেমিফাইনালে। সেখানে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল, পরে ইতিহাদে ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে নাম তুলে ম্যানসিটি। এরপর ইন্টার মিলানকে হারিয়ে আজন্মের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবার উঁচিয়ে ধরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
দুঃস্বপ্নের সেই ইতিহাদে আরও একবার অগ্নিপরীক্ষা, আনচেলত্তি তাই উদ্বিগ্ন। রিয়াল কোচ বলেছেন, ‘একটি ড্র গত বছরের কথা মনে করাচ্ছে, হারের অনুভূতি দিচ্ছে।’ ঘরের মাঠে ড্রয়ের পর তিনি এখন শিষ্যদের উদ্বুদ্ধ করছেন প্রতিশোধের মন্ত্রে, ‘আমাদের প্রতিশোধমন্ত্রে উদ্দীপ্ত হতে হবে। সেমিফাইনালে খেলার ক্ষুধা নিয়ে ম্যানচেস্টারে খেলতে হবে।’ এমন ক্ষুধার্ত এবং প্রতিশোধ পরায়ণ রিয়াল সবসময়ই ভয়ংকর। ম্যানসিটি কোচ গার্দিওলা তা জানেন। তবে প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই তার।
ভয় না পেয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে সফল দলটিকে শ্রদ্ধার চোখে দেখেন গার্দিওলা, ‘ওদের ভয় পাই না, অনেক সম্মান করি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি…কখনো কখনো জিতবেন আবার হারবেন। কিন্তু আমি ওদের ভয় পাই না। যদি তারা আমাদের হারায়…আমরা অভিনন্দন জানাব।’
রিয়ালের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের শঙ্কায় টুর্নামেন্টের আরেক সফল দল বায়ার্ন মিউনিখও। ঘরের মাঠে আজ তারা আর্সেনালের মুখোমুখি হবে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!