নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
Next
Prev
প্রচ্ছদ
নাবিল গ্রুপের কাজী নাবিল আহমেদের দৌরাত্ম্য

নাবিল গ্রুপের কাজী নাবিল আহমেদের দৌরাত্ম্য

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : জেমকন গ্রুপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। নাবিল ও তাঁর পরিবারের সদস্যদের এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিয়োগকৃত প্রশাসনিক  কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে

নিজেদের বহাল তবিয়তে রেখেছে কাজী নাবিল গ্রুপ।  ইতোমধ্যে সরকারের নানা উন্নয়ন মূলক প্রকল্প বাঁধাগ্রস্ত করারও অভিযোগ রয়েছে কাজী নাবিল গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে। আর এসব কাজে প্রত্যক্ষ ও  পরোক্ষভাবে মদদ দেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুকের বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট এর স্বাধীনতা হলের সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ঘনিষ্ঠ সহচর এই আব্দুল্লাহ আল ফারুক। তার ইন্ধনে দিনদিন বেড়েই চলছে কাজী নাবিল আহমেদ এর  দৌরাত্ম্য।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি জেমকন গ্রুপের একটি প্রতিষ্ঠান ক্যাসেল কনট্রাকশন লিমিটেড অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র একটি দরপত্রে তথ্য উপাত্তের বিভ্রান্তির কারণে যা বাতিল করা হয়। কিন্তু বেজা কর্তৃপক্ষের এ আদেশ না মেনে ক্যাসেল কনট্রাকশন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুকের ইন্ধনে তারা হাইকোর্টে রিট করেন। সূত্র আরও জানায়, কাজী নাবিল আহমেদ এর ঘনিষ্ঠজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ফারুকের মতো লোক এখনও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে রয়েছে বলেই অন্তবর্তী সরকারের প্রধান ইউনুস সরকারের নানা উন্নয়ন মূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগ সরকারের ‘সুবিধাভোগী’ এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করা হলে নানা ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকান্ড ঘটতে থাকবে।

 

অনুসন্ধান সূত্রে জানা যায়, জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে তার নির্বাচনী আসনে অবৈধভাবে ভূমি দখল, মামলা দিয়ে হয়রানি, মন্দির দখল, নদী দখল সহ বিস্তর অভিযোগ রয়েছে। তার নামে রয়েছে নিজ জেলায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৪ দশমিক ৬৩ একর জমি, একই জেলার বোদা উপজেলায় ২৫ দশমিক ৫৫ একর জমি, পঞ্চগড় সদরে  ১০ দশমিক ০৮ একর জমি। এলাকার স্থানীয়দের অভিযোগ দলীয় প্রভাব খাঁটিয়ে এসব জমি তিনি জোরপূর্বক ও নামমাত্র মূল্যে নিজের করে নিয়েছেন।

 

এবিষয়ে তারা জানান, সাবেক সংসদ সদস্য জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নামমাত্র দামে ২০ বছর আগে জমি কিনে চা বাগান করেন। জমি কেনার পর থেকেই তিনি বেপরোয়া হয়ে মানুষের জমি দখল শুরু করেন। তার এ কর্মকাণ্ডে এলাকার মানুষজন অতিষ্ঠ। প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময়ে মামলা দেওয়া হতো। বতর্মানে ৫০০টির বেশি মামলা দেওয়া হয়েছে স্থানীয়দের নামে। থানায় ভুক্তভোগীরা তার নামে কোনো মামলাই করতে পারেনি। হামলা ও নির্যাতন তো নিত্যদিনের ব্যাপার ছিল।

 

জেমকন গ্রুপের এলিন, হাফিজ, রশিদ, তাহেরের নেতৃত্বে তাদের লাঠিয়াল বাহিনী আমাদের ওপর হামলা করত। আদালতে কাজী নাবিলের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। তাদের পক্ষে অনেক বড় বড় উকিল দাঁড় করানো হতো। আমরা আদালতে কোনো পাত্তাই পেতাম না। নাবিল আহমেদ ৩০০ একর জমি কিনলেও মানুষের ৭০০ একর জমি দখল করেছেন।

 

এদিকে, জেমকন গ্রুপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা ৩৬২ দশমিক ৪৩ একর জমি, সাতটি ফ্ল্যাট ও কয়েকটি বাড়ি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।

 

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত তার ভাই  কাজী আনিস আহমেদের ৬১ লাখ ৩৯ হাজার ৩১ মার্কিন ডলার মূল্যের শেয়ার (বাংলাদেশি টাকায় ৭৪ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৯৭৩ দশমিক ০৯ টাকা) অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

এসব সম্পত্তির মধ্যে কাজী নাবিল আহমেদের নামে রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ৩৪ দশমিক ৬৩ একর জমি, একই জেলার বোদা উপজেলায় থাকা ২৫ দশমিক ৫৫ একর জমি, পঞ্চগড় সদরে থাকা ১০ দশমিক ০৮ একর জমি, খুলনার ২৪৬ একর জমি, একই জেলার রুপসায় থাকা ২৬ দশমিক ৫১ একর জমি, রাজধানীর ধানমন্ডিতে ১১ শতক জমিসহ ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, মোহাম্মদপুরে থাকা দুইটি প্লট ও গুলশানের একটি ফ্ল্যাট।

 

এছাড়া কাজী নাবিলের পিতা মৃত কাজী শাহেদ আহমেদের ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডিতে ১৬ দশমিক ৫০ শতাংশ জমিসহ ছয়তলা ভবন ও যশোরে জমিসহ দুইতলা বাড়ি। যশোরের কাজীপাড়ায় থাকা ১৫ দশমিক ৯৮ একর জমি ও কক্সবাজারের টেকনাফে থাকা ২ দশমিক ২৪ একর জমি।

 

ক্রোকের আদেশ দেয়া সম্পত্তির মধ্যে কাজী নাবিলের মা আমিনা আহমেদের নামে রয়েছে ধানমন্ডির তিনটি ফ্ল্যাট ও কক্সবাজারের সেন্টমার্টিনে থাকা ১ দশমিক ৪৪ একর জমি।

 

ক্রোকের আদেশ দেয়া সম্পত্তির মধ্যে কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের নামে রয়েছে ধানমন্ডিতে ১১ শতক জমিসহ ছয় তলা বাড়ির এক তৃতীয়াংশ ও গুলশানের একটি ফ্ল্যাট।

 

কাজী নাবিলের অপর ভাই কাজী ইনামের নামে ধানমন্ডিতে ১১ শতক জমির উপর থাকা ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, ধানমন্ডি ও গুলশানে থাকা আরো দুইটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয়া হয়েছে।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!