নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি

সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন লাখ টাকার সেমাই তৈরি করে অবাধে বাজারজাত করার গুরুতর অভিযোগ রয়েছে যুবলীগনেতা পানি আক্তারেরর সহযোগী ছাবির ও পারুল দম্পতির বিরুদ্ধে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ লাখ টাকার উৎপাদিত সেমাই ইতিমধ্যে বাজারজাত  করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই দম্পতি আরও ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করার জন্য দিনরাত অবিরাম কাজ করছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প ২শ লাইনের এক নম্বর গলিতে গিয়ে পারুল ও ছাবিরের সেমাই তৈরি কারখানায় গিয়ে এসব দেখা গেছে। বিএসটিআইয়ের কোন অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। মশা, মাছি তেলাপোকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেমাই কারখানার মধ্যে। সিদ্ধিরগঞ্জ  থানা পুলিশসহ সংশ্লিষ্টদের  ম্যানেজ করেই নির্বিঘেœ  সেমাই তৈরি করা হচ্ছে বলে পারুল ও তার স্বামী ছাবির দম্ভোক্তি করে জানায়।

বিহারী ক্যাম্পের স্থানীয় বাসিন্দা মো: মুন্না বলেন, পারুল ও ছাবির তারা যুবলীগ নেতা পানি আক্তারের লোক। বিহারিরা ৪০ পার্সেন্ট লোক মূর্খ কিন্ত তারা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে সেগুলো আমাদেরকে খাওয়াচ্ছে এবং বাজারজাত করছে।

একই এলাকার বাসিন্দা শাহআলম বলেন, এ সেমাই পুরো নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অভিযান দাবি করে স্থানীয়রা।

তারা আরও বলেন, এই সেমাই তৈরিতে বিষাক্ত ক্যামিকেল ও কাপড় তৈরির রং ব্যবহারকরা হয়। এই বিষাক্ত সেমাই শারীরিকভাবে ক্ষতিসাধন করে। তাই অনতিবিলম্বে সেমাই কারখানায় অভিযান পরিচালনাসহ সেমাই তৈরি কারকদের গ্রেপ্তারের  জন্য বিহারী কলোনীবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর  হস্তক্ষেপ কামনা  করেছেন।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!