ভ্রাম্যমান প্রতিনিধি –
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিঃ-৫ এর বিচারক কৌশিক আহাম্মদ ও পেসকার মুসা যোগসাজশে মোটা অংকের সেলামীর বিনিময়ে ৩ বছর পূর্বের মৃত আপীল্যান্ড আঃরউফ ভুলু কে জীবিত ও নিয়মিত হাজিরা দেখিয়ে কোর্টের নিয়ম কানুন উপেক্ষা করে, রেসপন্ডেন্ট মোঃ ওয়াসিম মন্ডল দিং এর বিপক্ষে রায় প্রদান করেছে।
এই বিতর্কিত রায় প্রদান করা নিয়ে আদালত পাড়ায় দারুণ কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে ১৬১/২০২২ নং আপীল মামলার রেসপনডেন্ট ওয়াসিম মন্ডল দিং আঃ রউফ ভুলু কে বিবাদী করে, শেরপুর সহকারী জজ আদালতে ১৪৩/২০১৪ অন্য নং একটা মোকদ্দমা দায়ের করে ছিলেন।
উক্ত মোকদ্দমা টি দু তরফা সূত্রে বিগত ০৮/৮/২০২২ইং তারিখে ওয়াসিম আলী মন্ডলের পক্ষে রায় ঘোষণা করা হয়। উক্ত রায়ের বিরুদ্ধে তৎ কালিন বিবাদী আঃরউফ ভুলু বিজ্ঞ জেলা জজ আদালতে ১৬১/২০২২অন্য আপীল মামলা দায়ের করেন। উক্ত আপীল মামলা টি নিস্পত্তির জন্য অতিঃ জজ -৫ এর বিচারক কৌশিক আহাম্মদের আদালতে প্রেরন করেন।
আপীল মামলাটি দায়েরের পর গত ০২/০১/২০২৩ ইং তারিখে আপীল্যান্ড আঃ রউফ ভুলু মৃত্যু বরন করলেও আঃ রউফ ভুলুর পক্ষের লোকজন প্রতারণার আশ্রয় নিয়ে, পেশকার মুসার যোগসাজশে কায়মোকাম দাখিল ছাড়াই মৃত্যু ভুলুকে জীবিত দেখিয়ে নিয়মিত হাজিরা প্রদান করেন।
পেসকার মুসার সঙ্গে মোটা অংকের লেনদেনের মাধ্যমে বিচারক কৌশিক আহাম্মদ গত ১৩/০৪/২০২৬ ইং তারিখে অন্যায় ভাবে আপীল্যান্ড মৃত ভুলুর পক্ষে রায় ঘোষণা করেন। উল্লেখ এই আপীল মামলার রেসপন্ডেন্টের কাছে সমন গোপন রাখা হয়েছে বলে জানা গেছে ।
পেশকার মুসার অনেক দুর্নীতির খবর আমাদের কাছে সংরক্ষিত আছে। চলবে——/




