সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে বলা […]
বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলনের নেতা ও ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় শীর্ষ দুষ্কৃতিকারী শেখ সিফাত (৩২) ও তাঁর সহযোগীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে বন্দর উপজেলার পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। […]
শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে সিফাত ও তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। অনতিবিলম্বে শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে। আজ ২১ আগস্ট বাদ জুমআ বন্দর শাহী মসজিদ এলাকায় বিক্ষোভ […]
আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার,

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোসা. সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চিলা এলাকায় সালমা আক্তারের স্বামীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ […]
বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। আজ (২১ আগস্ট) […]
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকে শিশুদের খুঁজে পাওয়া […]
বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা:

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় শেখ সিফাত গ্রুপের সশস্ত্র হামলায় মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামের এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। ২০ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে সালেহ নগর সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামী যুব […]
রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি রাস্তা উপর গাছের স্তূপ তৈরী করে বিক্রি করার অভিযোগে তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন […]
বিচারক ও পেসকার মুসার তেলেসমাতি: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রায়,

ভ্রাম্যমান প্রতিনিধি – বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিঃ-৫ এর বিচারক কৌশিক আহাম্মদ ও পেসকার মুসা যোগসাজশে মোটা অংকের সেলামীর বিনিময়ে ৩ বছর পূর্বের মৃত আপীল্যান্ড আঃরউফ ভুলু কে জীবিত ও নিয়মিত হাজিরা দেখিয়ে কোর্টের নিয়ম কানুন উপেক্ষা করে, রেসপন্ডেন্ট মোঃ ওয়াসিম মন্ডল দিং এর বিপক্ষে রায় প্রদান করেছে। এই বিতর্কিত রায় প্রদান করা […]
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৩৬) এবং […]
সোনারগাঁয়ে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. রাজু (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশ সদস্যকে কামড়ে দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। রাজু ওই ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের […]
খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আলম বাদশা (৬৫) নামে এক অটোরিকশাচালককে গালিগালাজের পর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে অলিল হোসেন বাদী হয়ে খানপুর বউবাজার এলাকার বাসিন্দা আক্তার (৩৫)-এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে খানপুর বউবাজার […]
