নারায়ণগঞ্জ শুক্রবার | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১
শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান
আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার,
বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
বন্দরে শেখ সিফাত গ্রুপের হামলা:বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা: 
রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিচারক ও পেসকার মুসার তেলেসমাতি: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রায়,   
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় দুই আসামি গ্রেপ্তার
সোনারগাঁয়ে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি
খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ
রুপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, ৩ আসামির যাবজ্জীবন
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
কুতুবপুরে যুবলীগের খালেকের ঘনিষ্ঠ অনুসারী ইব্রাহিম এখন বিএনপির টিটুর বলয়ে
মাদকের ভয়াল ছোবলে নারীরা
সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগকে সক্রিয় করতে শ্রমিকলীগ নেতা সাদ্দাম হোসেনের তৎপরতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : এআই ক্যামেরা চালুর ৭ ঘণ্টায় ৪২৯ মামলা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা
বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ
মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
বন্দরে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার-২
বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১

বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ দুষ্কৃতিকারী সিফাতসহ গ্রেপ্তার ১১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলনের নেতা ও ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় শীর্ষ দুষ্কৃতিকারী শেখ সিফাত (৩২) ও তাঁর সহযোগীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে বন্দর উপজেলার পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গত বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার সালেহ নগর এলাকায় তাহের আলী প্রধানের বাড়ির সামনে সড়কে বুলবুলের পথরোধ করে হামলা চালানো হয়। শেখ সিফাতের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাঁকে ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, সুইচগিয়ার, চাকু ও লোহার পাইপ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করতেন বুলবুল। এ নিয়ে শেখ সিফাত ও তাঁর সহযোগীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ। এর জের ধরে ২০২৪ সালের ২৩ জুলাই রাতে বন্দর থানার শাহী মসজিদ এলাকায় বুলবুলের অটোরিকশার গ্যারেজে ঢ়ুকে অটোরিকশা, চার্জার ও ব্যাটারিসহ ১৮ লাখ ১৭ হাজার ৪০০ টাকার মালামাল চুরি করা হয়।

ওই ঘটনায় বুলবুল বাদী হয়ে গত বছরের ২০ আগস্ট বন্দর থানায় মামলা করেন। মামলা করার পর থেকেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান শুরু করে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশের দাবি, ভোর সাড়ে তিনটার দিকে পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), রিয়াদ (৩৩), মো. সিয়াম (২৫), মিনারা (৩৫), নাসিমা (৩৬), রুমা (৩৬), ইফরান (২৯), ইয়াসমিন (৪০) ও সিজান ওরফে জিসান (২৬)।

অভিযানে একটি ছ্যানদা, একটি সুইচগিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি লোহার পাইপ, একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের ছুরি, একটি ওয়াকিটকি ও চারটি এসএসের লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি, জুম্মন ওরফে হোয়াইট জুম্মনের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের দাবি, শেখ সিফাত ও তাঁর সহযোগীরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!