নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আদালতে অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা

আদালতে অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা

প্রকাশিতঃ

বয়স মাত্র ১৩, এখনো অভিনয়ে পা রাখেননি বলিউডের আলোচিত জুটি অভিষেক-ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা। তবু বিনোদন দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন আরাধ্যা। কারণ, তিনি অমিতাভ বচ্চনের নাতনি। অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে। তবে এবার তাকে নিয়ে ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাধ্যা।

অভিযোগ, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত নানান ভুয়া বিভ্রান্তিকর খবর নেটদুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। আর সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছে সে। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, ১৩ বছরের এই কিশোরী আবেদনের ভিত্তিতে, তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংক্ষিপ্ত রায়ের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট একটি নোটিশ জারি করেছে।

ইতোমধ্যেই গুগল, বলিউড টাইমসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে আরাধ্য বচ্চন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে নিতে বলা হয়েছে। তবে আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে এই মামলায় ২০২৩ সালের এপ্রিলে দিল্লি হাইকোর্ট সার্চ ইঞ্জিন গুগলসহ বেশকিছু ওয়েবসাইটকে আরাধ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ নেটদুনিয়ায় আরাধ্য ‘গুরুতর অসুস্থ’ বা ‘মারা গেছেন’ বলে মিথ্যা দাবি করে প্রতারণামূল একাধিক ভিডিও রয়েছে। সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তবে তারপরেও অনলাইনে এখনো তাকে নিয়ে বেশকিছু বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে বলে আদালতকে জানিয়েছেন আরাধ্যা।

২০২৩ সালের শুনানি চলাকালীন, বিচারপতি সি হরি শঙ্কর এই জাতীয় বিষয়বস্তু প্রচারের তীব্র নিন্দা করেন। বলেন, প্রতিটি শিশুর উপযুক্ত মর্যাদা ও সম্মান প্রাপ্য। তিনি বলেন, একজন নাবালিকার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনত একেবারেই গ্রহণযোগ্য নয়। সেসময়ও তাই আদালত গুগল সহ বেশকিছু ওয়েবসাইটকে এই জাতীয় সামগ্রী আপলোড করার জন্য দায়বদ্ধ করেছিল। এমনকি ভবিষ্যতে এধরনের ভিডিয়ো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এদিকে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফেও অনলাইন বিষয়বস্তুতে সীমাবদ্ধতা চিহ্নিত করে বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। এমনকি গুগলকেও নিয়ন্ত্রক কাঠামো মেনে চলার আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!