নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর!
সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি,
ফতুল্লায় যুবদলের খালেক টিপু বলয়ে সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব “রক্তযোদ্ধাকে হত্যার চেষ্টা” 
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
জুলাই আন্দোলন: শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
বিএনপিতে নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন, দীর্ঘ হচ্ছে আফসোস!!
Next
Prev
প্রচ্ছদ
স্ত্রী-সন্তান আছে জেনেও ধর্মেন্দ্রকে বিয়ে, কতটা সুখী ছিলেন হেমা মালিনী

স্ত্রী-সন্তান আছে জেনেও ধর্মেন্দ্রকে বিয়ে, কতটা সুখী ছিলেন হেমা মালিনী

প্রকাশিতঃ

বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র (৮৯) মারা গেছেন। সিনেমার মতই বর্ণঢ্য ছিল তার ব্যক্তিজীবন। বিশেষ করে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক বলিউডের ইতিহাসে আজও উজ্জল। সিনেমায় একসঙ্গে কাজ করতে করতেই বাস্তব জীবনের প্রেমে জড়িয়ে পড়েন তাঁরা। অভিনেতার মৃত্যুর পর ফের সামনে এসেছে তাঁদের প্রেম ও সংসার জীবনের নানা বিষয়।

১৯৭০ সালে ‘তুম হাসিন মে জাওয়ান’ সিনেমার সেটে প্রথম দেখা হয় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর। এরপর পরিচয়-প্রেম। ধর্মেন্দ্র তখন স্ত্রী প্রকাশ কৌরের ঘর করছিলেন। তাদের সংসারে চার সন্তান- সানি দেওল, ববি দেওল, বিজেতা ও আজিতা। তবুও হেমার প্রতি তার টান দিন দিন বেড়েই যায়। ১৯৮০ সালে সমাজিক বাধা ও নানা জটিলতার মাঝে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাহসী সিদ্ধান্ত নিয়ে ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে হেমাকে বিয়ে করেন। ধর্মেন্দ্র পরিবর্তন করে হন দিলাওয়ার খান, আর হেমা হন আইশা বি আর। বিয়ে হয় গোপনে, মাত্র দুজন সাক্ষীর উপস্থিতিতে।

পরে হেমার দক্ষিণ ভারতীয় পারিবারিক রীতি অনুযায়ী একটি আইয়েঙ্গার স্টাইলের প্রথাগত বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে নিয়ে তখন অনেক বিতর্ক হলেও পরে অনেককিছু মেনে নিয়েই সংসার করতে হয়েছে হেমাকে। কখনো ধর্মেদ্রের হাত ছাড়ার চিন্তুাও করেননি। সময়ের সঙ্গে ধর্মেন্দ্রের জীবনের শেষদিন পর্যন্ত অটুট ছিল তাদের সম্পর্ক।

২০২৩ সালে এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, ‘সবাই ভালোভাবে বাঁচতে চায় কিন্তু তারপরও জীবনে অনেক কিছু ঘটে, যা মেনে নিতে হয়। আমি খারাপ অনুভব করি না বরং নিজের জীবন নিয়ে সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘প্রত্যেক নারী স্বামী, সন্তানসহ পূর্ণ একটি পরিবার নিয়ে স্বাভাবিক সংসার চায়। কিন্তু আমার জীবন অন্য পথে গেছে। তবুও আমি খুশি, আমার দুই মেয়ে, তাদের আমি খুব ভালোভাবে মানুষ করেছি।’

‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ বইতে অভিনেত্রী উল্লেখ করেছেন, বিয়ের আগে তিনি ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে মাত্র কয়েকবার দেখা করেছেন।

হেমা মালিনীর কথায়, ‘আমি কখনও কাউকে কষ্ট দিতে চাইনি। ধর্মেন্দ্রজি আমার ও মেয়েদের জন্য যা করেছেন তাতে আমি খুশি। তিনি একজন বাবার দায়িত্ব যেভাবে পালন করেছেন তাতে আমার কোনো অভিযোগ নেই।’

জানা যায়, হেমা মালিনী ও দুই মেয়ে থেকেছেন মুম্বাইয়ে, আর ধর্মেন্দ্র জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন প্রথম পরিবারের সঙ্গে। এমনও শোনা যায়, ধর্মেন্দ্রর প্রথম পরিবারের জুহুর বাড়িতে কখনও যাননি হেমা মালিনী। তবুও দুই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। বিয়ে, জন্মদিন, বিশেষ অনুষ্ঠান, সবখানেই দেখা মিলেছে অভিনেতার।

ধর্মেন্দ্র ও হেমা মালিনী পর্দায় একসঙ্গে ৪২টি সিনেমায় কাজ করেছেন। এসব সিনেমার মধ্যে আছে ‘শোলে’, ‘সীতা আউর গীতা’, ‘নসীব’, ‘আলিবাবা অউর ৪০ চোর’, ‘আন্ধা কানুন’, ‘ছোট্ট সি বাত’, ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ ইত্যাদি।

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম শুধু একটি চলচ্চিত্রি রোমান্স নয়-এটি সময়ের, সমাজের ও ভালোবাসার সীমারেখা পেরিয়ে যাওয়া এক বাস্তব উপাখ্যান। তাদের ভালোবাসার গল্প প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসা কখনও বয়স, ধর্ম বা সমাজের বাধায় থেমে যায় না। সূত্র: এনডিটিভি

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!