নারায়ণগঞ্জ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ 
আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাঁচপুর রাজস্ব সার্কেল ভূমি অফিসে হাতেনাতে দালাল আটক
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ 
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি
বন্দরে খেয়াঘাটে সন্ত্রাসী হামলায় আহত ১
রূপগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
বোবায় ধরা আসলে কী, এর সঙ্গে কি ভূত-প্রেতের হাত আছে?

বোবায় ধরা আসলে কী, এর সঙ্গে কি ভূত-প্রেতের হাত আছে?

প্রকাশিতঃ

অনেকরই মাঝ রাতে এমনকী দিনের বেলাতেও হঠাৎ ঘুম ভেঙে যায়। কখনো কখনো ঘুম থেকে ওঠার সময় শরীরটা হঠাৎ যেন পাথরের মতো ভারি লাগে। নড়াচাড়া করা যায় না, কথা বলার চেষ্টা করলেও গলা দিয়ে শব্দ বের হয় না। তখন মনে হতে পারে অদ্ভুত কোনো শক্তি আপনার শরীর চেপে ধরেছে।

আমাদের দেশে একে ‘বোবায় ধরা’ বলা হয়। অনেকে মনে করেন, এ ঘটনার সঙ্গে ভূত-প্রেতের সম্পর্ক আছে। কিন্তু বিজ্ঞান এই বিষয়ের কী বলে?

বিজ্ঞানীরা একে স্লিপ প্যারালাইসিস বলেন। এটা এক ধরনের ঘুমের সমস্যা।

সাধারণত ঘুম থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে অথবা ঘুমানোর সময় এমনটা ঘটে। ঘুমের দুটি ধাপ আছে—র‍্যাপিড আই মুভমেন্ট বা রেম এবং নন-রেম। রেম ঘুমের পর্যায়ে আমাদের মস্তিষ্কে স্বপ্ন দেখা শুরু হয় এবং এ সময় শরীরের পেশিগুলো কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অনেকটা পক্ষাঘাতগ্রস্ত রোগির মতো অসাড় হয়ে যায় হাত-পাসহ গোটা শরীর।

ঘুমের এই পর্যায়ে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বোবায় ধরার ব্যাপারটা ঘটতে পারে।

হঠাৎ এভাবে জেগে ওঠার পর অনেক সময় শরীর ও মস্তিষ্কের সমন্বয় ঘটে না। মস্তিষ্ক পুরোপুরি জেগে উঠতে পারে না তখন। আপনি এসময় চোখ খুলতে পারেন, দেখতে ও শুনতেও পারেন। অর্থাৎ অনুভূতি ফিরে আসে।

কিন্তু মস্তিষ্ক পুরোপুরি না জেগে ওঠার কারণে শরীর ঠিকভাবে সাড়া দেয় না।  তখনই আপনি বোবায় ধরার অভিজ্ঞতা পান।

বোবায় ধরার অনুভূতি অনেকের কাছে ভয়ংকর হতে পারে।  কেউ কেউ মনে করনে, তাঁকে কেউ চেপে ধরেছে বিছানার সঙ্গে অথবা বুকের চেপে বসে আছে কেউ।  কিন্তু বুকের ওপর কাউকে দেখতে পান না রোগি। তাই ভাবেন, কোনো অদৃশ্য শক্তি তাঁকে চেপে ধরেছে। স্বাভাবিকভাবেই ভিক্টিম কুসংস্কারের প্রভাবে মনে করেন, তার বুকে হয়তো ভূত-জাতীয় কিছু বসে ছিল।

আসলে তখন মস্তিষ্ক অর্ধসচেতন অবস্থায় থেকে যায় এবং ঘুমের রেম পর্যায়ে দেখা ভয়ানক স্বপ্নের প্রভাবও রয়ে যেতে পারে। ফলে, বাস্তব ও স্বপ্নের একধরনের মিশ্র অনুভূতি তৈরি । রোগি মনে করেন ভৌতিক কিছু ঘটছে।

অনেকে মনে করেন, বোবায় ধরার অভিজ্ঞতার পেছনে ভূত-প্রেতের ব্যাপার আছে। তবে বিজ্ঞান এ ধরনের ব্যাখ্যা সমর্থন করে না। এসব কেবল মানুষের ভয় এবং কল্পনার প্রতিফলন। এ ব্যাপারটা সম্পূর্ণ স্বাভাবিক এবং ব্যাখ্যাযোগ্য একটি শারীরিক ও মানসিক অবস্থা।

বোবায় ধরা প্রতিরোধ করা যায় কীভাবে?

নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম পেলে স্লিপ প্যারালাইসিসের সম্ভাবনা কমে। মানসিক চাপ কম থাকলে ঘুমের সমস্যা কম হয়। তাই বোবায় ধরার অভিজ্ঞতাও কমে যায়। চিৎ হয়ে না শুয়ে পাশ ফিরে শোয়ার অভ্যাস করলে বোবায় ধরা কমানো সম্ভব।

মোটকথা, বোবায় ধরা কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত ঘটনা নয়। এটি সাধারণ ঘুমের সমস্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। নিয়মিত ঘুম এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে এই সমস্যাটি সহজেই এড়ানো যায়। তাই, এর সঙ্গে ভূত-প্রেতের কোনো সম্পর্ক না খুঁজে বরং ঘুমের স্বাস্থ্য রক্ষা করার দিকে মনোযোগ দেওয়া উচিত।

সুত্র: ল্যানসেট

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!