নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়

অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়

প্রকাশিতঃ

যুগান্তর 

ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিওবার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদার এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমনপীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দাবিতে। শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে কথা বলছেন জয়।

শনিবার রয়টার্সকে জয় বলেন, ‘খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন, আমরা অতীতকে ভুলে যাই। প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি— তা (জাতীয়) ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক।’

বৃহস্পতিবার নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয়।

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে।’

গত ১৫ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনসহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্বমাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে নেওয়ায় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো। কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ। সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সঙ্গেও তুলনা করেন।

কিন্তু সরকার পতনের পর উল্টো সুর জয়ের কণ্ঠে। তিনি এখন চান, বিএনপির সঙ্গে আলোচনা এবং সমাঝোতার পথ।

জয় আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি। আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি।’

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয়ের ভাষ্য, ‘এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায়, হয়তো রাজি হব। বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব।’

রয়টার্সের এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয়। যদিও এর আগে ডয়েচে ভেলের সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন।

অপর এক বক্তব্যে জয় আরও বলেছিলেন, বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বারবার অপমান করেছে। সুতরাং এখন আমরা, বিশেষ করে আমার মা আর রাজনীতি করবেন না। কিন্তু এমন বক্তব্যের পর দিনই বিপরীত কথা বলেন তিনি। জয় বলেন, আওয়ামী হারিয়ে যাওয়ার দল নয়, আবার ঘুরে দাঁড়াবে। এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!