নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আদমজী ইপিজেডের ১৫ ট্রাক মালামাল ছিনিয়ে নিলো যুবদল নেতা সাহেদ

আদমজী ইপিজেডের ১৫ ট্রাক মালামাল ছিনিয়ে নিলো যুবদল নেতা সাহেদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি কারখানার ১২ ট্রাক জুট ও ৩ ট্রাক কার্টুন ও পলি আটক করে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে দেয় ছাত্র-জনতা। সে মালামাল রাতের আধাঁরে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদ আহম্দের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকালে আটক করে থানায় দেয়ার পর গভীর রাতে এসব মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। মালামাল ঢাকা মহানগরের যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামী ও বর্তমানে বিদেশে অবস্থানরত আবু হানিফ হৃদয়-এর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের।

জানা গেছে, আদমজী ইপিজেডে অবস্থিত ইউনেস্কো (বিডি) লিঃ এর চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল-এর অনুকুলে কারখানা কর্তৃপক্ষ ১২ ট্রাক জুট (ফ্লোর ডাস্ট ও গার্বেজ) এবং ৪ মে. টন কাগজের কার্টুন ও ৫০০ কেজি পলি বিক্রির অনুমতি প্রদান করে।

ডিনকুম প্রতিষ্ঠানের পক্ষে গত মঙ্গলবার ১২ ট্রাক জুট ও ৩ ট্রাক কাগজের কাটুর্ন ও পলিসহ মোট ১৫ ট্রাক মালামাল কাস্টমস গেট দিয়ে বের করে নেয়া হয়।

এসময় সাড়ে ৪ মে. টন এর পরিবর্তে প্রায় ২০ টন মালামাল বাহিরে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি কাষ্টমস এর রাজস্ব কর্মকর্তা এ, কে, এম এনামুল হককে জানানো হয়। তিনি সরেজমিনে বিষয়টি নিশ্চিত করে কারখানা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন।

মালামাল বেশি দেয়ার বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক জানায়, নিয়মের বাহিরে কোন কিছু হবে না। তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মালামাল বেশি নেয়ার বিষয়টি ইউনেস্কোর মালিক পক্ষকেও জানানো হয়েছে।

এরপর কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কালক্ষেপন করতে করতে গত বৃহস্পতিবার অতিরিক্ত মালামাল নামিয়ে নির্ধারিত সাড়ে ৪ টন মালামাল ট্রাকে দিলে কাষ্টমস কর্তৃপক্ষ ট্রাকগুলি বিকালে ইপিজেড থেকে বের হওয়ার অনুমতি দেয়।

ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামী আবু হানিফ হৃদয় মালামাল নিয়ে যাচ্ছে এমন খবরে স্থানীয় ছাত্র-জনতা উক্ত মালামাল আটক করে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে দেয়।

এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থানায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদের সাথে থানা পুলিশের দেন দরবার করতে দেখা গেছে। পরে গভীর রাতে উক্ত ১৫ ট্রাক মালামাল শাহেদ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আটকৃত ছাত্র-জনতা।

যুবলীগ নেতার মালামাল যুবদল নেতার ছিনিয়ে নেয়ার ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় বিএনপি কর্মী সমর্থকরা হতবাক। নেতা পর্যায়ের লোকজন উভয়ের সাথে আতাঁত থাকায় বিগত দিনে বিএনপির আন্দোলন সফল হয়নি বলে দাবি তাদের।

স্থানীয় ছাত্র-জনতা ক্ষোভের সাথে জানায়, কোন দলেরই কেউ আদমজী ইপিজেডে ব্যবসা করতে পারবে না। এখানে শুধু প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করবে। এসময় বর্তমানে যেসব নেতা-কর্মীর নামে লাইসেন্স রয়েছে তাদের লাইসেন্স বাতিলের দ্রুত ব্যবস্থ নেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে ইউনেস্কো কারখানা সূত্রে জানা যায়, এ কারখানাটি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্পাদক ইয়াছিন মিয়া এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির অধীনে ছিল। কারখানার কিছু অসাধু ব্যক্তি আর্থিক সুবিধা নিয়ে প্রতিমাসেই বিপুল পরিমান অতিরিক্ত মালামাল উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করত। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সাড়ে ৪ টনের স্থলে প্রায় ২০ টন মালামাল ট্রাকে ভর্তি করে দেয় কারখানার সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদ আহম্মেদ জানায়,  এ মালামাল ঢাকা দক্ষিন মহানগর ছাত্রদল সদস্য সচিব নিলয়ের। সে আমাকে বলায় আমি সিদ্ধিরগঞ্জে গিয়ে বিষয়টি সমাধান করি যাতে বিএনপি’র কোন বদনাম না হয়।

সে আরও জানায়, জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বা কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মামুন মাহমুদের বলয়ে আমি নাই, আমি তারেক রহমানের বলয়ের।

ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মেহেদী জানায়, এ মালামাল আমার বস আবু হানিফ হৃদয়ের। অন্যকারো নয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানায়, কাগজপত্রে যারা বৈধ তাদেরকে মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। এখানে আমার করার কিছুই নাই।

সুত্র: নারায়ণগঞ্জ আপডেট নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!