জাগো নারায়ণগঞ্জ
ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড বারী ভূইয়ার প্রতি হুশিয়ার উচ্চারন করে ফতুল্লা থানা বিএনপি নেতা মোঃ সিরাজ উদ্দিন বলেছেন, জননেতা, নারায়ণগঞ্জের মাটি মানুষের শান্তিপ্রিয় ও ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি,বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের অনুকম্পায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন।
অথচ ব্যক্তিগত লোভে পড়ে রাজপথের লড়াকু সৈনিকদের একের পর এক বহিষ্কার করে দলে বিভাজন সৃষ্টি করেছেন।
এটা দলের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। আমি আপনাকে হুশিয়ার করে বলে দিতে চাই অবিলম্বে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন সহ যাদেরকে বহিষ্কার করেছেন অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
নইলে এর দায়ভার আপনাকে একাই বহন করতে হবে মনে।
রাখবেন বিএনপির নেতা কর্মীদের ভালোবাসার কারণে আজকে আপনি ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন।
এর আগে আপনাকে কেউ সালাম দেওয়া তো দূরের কথা একটা চেয়ার দিতো না বসতে।
অথচ গিয়াস উদ্দিনের অনুকম্পায় আপনি সাধারন সম্পাদক হওয়ার পর আপনার জন্য সব সময় সামনের সারিতে একটি চেয়ার বরাদ্ধ রাখা হয়। আমি আবারো বলতে চাই অবিলম্বে যাদেরকে বহিষ্কার করেছেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন নাইলে সাধারন নেতাকর্মীদের নিয়ে আপনাকে রাজপথে প্রতিহত করা হবে।
অহেতুক অন্যের প্ররোচনায় গিয়াস ভাই অনুসারীদের লোকের বিরুদ্ধে যাচ্ছেন এটা ঠিক না।নইলে বিএনপি নেতাকর্মীরা আপনার বিরুদ্ধে গেলে পালিয়ে যাওয়ার পথ পাবেনা।




