নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নতুন ৫ মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন

নতুন ৫ মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টে জামিন আটকাতে আরও ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে আবেদন করেছে পুলিশ।

গণঅভ্যুত্থানের সময় হামলা করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় এবং সদর থানা পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় সোমবার মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। এই পাঁচটি মামলার কোনোটির এজাহারে আইভীর নাম ছিল না।

রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের আবেদন করিয়েছে বলে অভিযোগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে তাকে গ্রেফতারের পরপরই নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত একশ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আইভীকে পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছেন।

ফতুল্লা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সময় ইয়াসিন, আব্দুর রহমান, পারভেজ মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা শ্যোন অ্যারেস্ট করতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় আবেদন করেন।

নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাউয়ুম খান জানান, এসব মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট করার বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে গত নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী আওলাদ হোসেন বলেছেন, স্বচ্ছ রাজনীতিবিদ নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসন পুলিশকে প্রভাবিত করে শ্যোন অ্যারেস্টের আবেদন করিয়েছে।

তিনি বলেন, সেই কবে এই মামলাগুলো হয়েছে, তদন্তও হয়েছে। এতদিন পুলিশ কর্মকর্তারা আবেদন না করে তার জামিন হওয়ার পরে কেন করলেন এটা সবাই বুঝতে পারে।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। যখন ফ্যাসিস্টরা লকডাউন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তখনএমন সময় তার জামিন হয়েছে তার জন্য তিনি বের হলে লোকজন দিয়ে নৈরাজ্য তৈরি করতে পারেন। আমরা প্রশাসনকে প্রভাবিত করি নাই। আইন আইনের গতিতে চলবে। রাজনীতি রাজনীতির গতিতে চলবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কোনো রাজনৈতিক চাপে আবেদন করা হয়নি। তাকে গ্রেফতার করতে গেলে বিপুলসংখ্যক মানুষ তাকে গ্রেফতারে বাধা দেন। তার ইন্ধন ছাড়া এত মানুষ জড়ো হয়নি। বিষয়টি হত্যা মামলাগুলোতে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!