নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসনে নির্ভার হলেও তিনটিতে বিএনপির বিদ্রোহ

নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসনে নির্ভার হলেও তিনটিতে বিএনপির বিদ্রোহ

প্রকাশিতঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ (সদরবন্দর) অনেকটা নির্ভার বিএনপির প্রার্থীরা। তাদের বিরুদ্ধে দলেবিদ্রোহনেই। তবে বাকি তিনটি আসনে বিদ্রোহী জটিলতায় ভুগতে হতে পারে দল জোট সমর্থিত প্রার্থীদের। এর মধ্যে শরিক দলকে ছেড়ে দেওয়া নারায়ণগঞ্জ (ফতুল্লা) আসনে বিএনপির ভোট চার ভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) আসনে বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে (দীপু ভূঁইয়া) প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আসনে দলটির আরেক মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক এমপি কাজী মনিরুজ্জামান। দীপু ভূঁইয়া মনোনয়ন পাওয়ার পর পরই তাঁর সঙ্গে সমঝোতা হয়ে যায়। ফলে দীপু ভূঁইয়াকে নিজ দল থেকে কোনো বিদ্রোহী প্রার্থীর মোকাবিলা করতে হচ্ছে না। অন্য দল থেকেও কোনো জোরালো প্রতিদ্বন্দ্বী নেই। ব্যাপারে দীপু ভূঁইয়া বলেন, আমি এখানে সবার সহযোগিতা পাচ্ছি। ইনশাআল্লাহ এখানে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে আসনটি আমাদের নেতাকে উপহার দেবে।

নারায়ণগঞ্জ (সদরবন্দর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি আসনে ১৯৯১ ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। আসনে মনোনয়ন নিয়ে বেশ নাটকীয়তা হয়েছে। প্রথমে নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মনোনয়ন পেলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে তিনি আবার ফেরার ঘোষণা দিলেও দল মনোনয়ন দিয়ে দেয় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে। পরে মনোনয়ন দেয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামকে। আবুল কালামই চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে নির্বাচন করবেন। কেউ তাঁর বিরোধিতাও করছেন না।

প্রসঙ্গে প্রথমে মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ধানের শীষ যে পেয়েছে, আমি তাঁর পক্ষেই আছি। আমি দলের প্রার্থীর হয়ে একসঙ্গে কাজ করব।

বিএনপির মনোনয়ন পাওয়া আবুল কালাম বলেন, মনোনয়ন পেতে অনেকেই আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু এখন কেউ আমার বিরোধী নয়। সবাই ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।

বিরোধ তিনটি আসনে
নারায়ণগঞ্জ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আসনে তাঁর জোরালো প্রতিদ্বন্দ্বী নিজ দলেরই সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আসনে ১৯৯১ ২০০১ সালে বিএনপির এমপি ছিলেন। স্বতন্ত্র নির্বাচন করা প্রসঙ্গে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, আসনে বিএনপি যাকে মনোনীত করেছে তাঁর ওপরে জনগণ দলীয় নেতাকর্মীদের আস্থা নেই। তাদের অনুরোধেই আমি এখানে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।

বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত দিনে আতাউর রহমান আঙ্গুর ধানের শীষের ওপর নির্ভর করেই জয়ী হয়েছেন। তাঁর নিজের কোনো ভোট নেই। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করব, দলের নেতা হিসেবে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাড়াবেন।

নারায়ণগঞ্জ (সোনারগাঁ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি। এখানে তাঁর দলীয় প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বাছাইয়ে রেজাউল করিমের মনোনয়ন আয়কর রিটার্নসংক্রান্ত জটিলতায় বাতিল হয়েছে।

ব্যাপারে রেজাউল করিম বলেন, আমি আমার মনোনয়নপত্র বৈধ করার ব্যাপারে আপিল করব। আশা করি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ আসনের সাবেক এমপি। এবার তিনি আসনের পাশাপাশি নারায়ণগঞ্জ (সোনারগাঁ) আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান এবং মুফতি মনির হোসাইন কাসেমীকে। এর মধ্যেই গিয়াস উদ্দিনকে দল বহিষ্কার করেছে। নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় নেতাকর্মীরাই আমার মনোনয়নপত্র কিনেছে, জমা দিয়েছে এবং আমার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। দলীয় নেতাকর্মী জনগণ চান বলেই আমি নির্বাচন করছি। কোনো আসনে নির্বাচন করবেন, জানতে চাইলে তিনি বলেন, নেতাকর্মী জনগণ যেখানে চাইবে সেখান থেকেই নির্বাচন করব।

নারায়ণগঞ্জ সংকট চতুর্মুখী
নারায়ণগঞ্জ আসন ঘিরে চতুর্মুখী সংকট দেখা দিয়েছে। আসনটি বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে ছেড়ে দিয়েছে। কিন্তু সেটি না মেনে এখানে গিয়াস উদ্দিন ছাড়াও নির্বাচন করার ঘোষনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম। স্বতন্ত্রপ্রার্থী হিসেনে নির্বাচন করবেন বলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে শাহআলমকে দল থেকেও বহিষ্কার করেছে। শাহ্ আলম ২০০৮ সালে আওয়ামী লীগের সারাহ বেগম কবরীর সঙ্গে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন। স্থানীয় বিএনপির একটি বড় অংশ তাঁর সমর্থক।
ছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হওয়া এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলীও আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দল তাঁকে বেছে নেয়নি। তিনি এখন গেছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করবেন। তার সমর্থকদের একটা বড় অংশই বিএনপির নেতাকর্মী।

নারায়ণগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ (ফতুল্লা) ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগবিরোধী ভোটারের এলাকা। এখানে গিয়াস উদ্দিন, শাহ আলম, মোহাম্মদ আলীতিনজনই যদি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে বিএনপির ভোট এই তিনজন এবং জোটের প্রার্থী মিলে চার ভাগে ভাগ হয়ে যাবে। যদি জোট প্রার্থী ধানের শীষ মার্কা ব্যবহার করতে পারতেন, তাহলে হয়তো তিনি একটা সুবিধা পেতেন। এখন যার যার নিজস্ব প্রভাবই ভোট টানার ক্ষেত্রে মূল বিষয় হবে।

এসব বিভক্তি তাঁর বিজয়ে প্রভাব ফেলবে না বলে মনে করছেন শরিক দলের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পাওয়া মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেন, বিএনপি সংগঠন নির্ভর কম, ভোটার নির্ভর দল বেশি। বিএনপির প্রার্থী যেই হবেন, দলটির ভোটাররা তাঁর সঙ্গে থাকেন। ছাড়া বিএনপির নেতাকর্মীরাও আমার সঙ্গেও আছেন। তাই ইনশাআল্লাহ আমি জয়ী হব।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!