নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তে সরষের মধ্যে ভূত

বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তে সরষের মধ্যে ভূত

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোটারঃ আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ দল হিসেবে পরিচিত বিএনপি সারা দেশেই তাদের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সেই সাথে দলের নির্দেশনা না মেনে যারা দলের সমর্থিত প্রার্থীর বাইরে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ৫টি আসনে জোট  সমর্থিত প্রার্থীর পাশাপাশি নিজ দলের প্রার্থী রয়েছে। আর যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে দলের হাই কমান্ড নারায়ণগঞ্জে সতন্ত্র প্রার্থী হওয়ার অপরাধে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন ও শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
তবে দলের এই সিদ্ধান্তে স্থানীয় নেতৃবৃন্দরা সরিষার মধ্যে ভূত দেখতে পাচ্ছেন। কারন যে অপরাধে গিয়াস ও শাহ আলম দল থেকে বহিষ্কার হলেন, সেই একই অপরাধে যুক্ত মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল। কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে এই দুই নেতার বিরুদ্ধে দলের হাই কমান্ড কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি।
এদিকে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দৃষ্টিগোচর হওয়ার পর থেকে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন অর্থের কাছে দলের হাই কমান্ড চোখে কালো চশমা পড়ে না দেখার অভিনয় করছেন। কারন দলীয় সিদ্ধান্ত সকলের জন্য প্রযোজ্য হলেও সাখাওয়াত ও বাবুলের ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে উল্টো।
নাম প্রকাশ না করা সত্ত্বে কয়েকজন বিএনপি নেতা বলেন, আমরা বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং গনতন্ত্র উদ্ধার আন্দোলনে অংশ গ্রহন করেছি। আমাদের দেশনেত্রীও জীবনের শেষ মুর্হুত পর্যন্ত কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি। অথচ তিনি প্রয়াত হওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই দলের মধ্যে সাংগঠনিক ভাবে অন্যায় সিদ্ধান্ত হয়েছে যা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ।
অবশ্যই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও আপোষহীন দেশনেত্রী আমাদের প্রেরনা। তাই দলে আর্দশ ও আপোষহীনতা দুইটাই থাকতে হবে। আমরা দলের হাই কমান্ডের কাছে আহবান করবো হয় গিয়াস ও শাহ আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন। নতুবা সাখাওয়াত ও বাবুলকে সেই একই অপরাধে দল থেকে বহিষ্কার করেেত হবে। তাহলেই দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রীর আপোষহীনতা প্রতিষ্ঠিত হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!