নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বোঝা দায় আ’লীগ শীর্ষ নেতাদের কে কোথায়

বোঝা দায় আ’লীগ শীর্ষ নেতাদের কে কোথায়

প্রকাশিতঃ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রীএমপিদের পাশাপাশি আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এখন লাপাত্তা। দলটির কেন্দ্রীয় মহানগর ছাড়াও কোনো পর্যায়ের নেতাদেরই খোঁজ মিলছে না। গ্রেপ্তার আতঙ্কে গাঢাকা দিয়েছেন প্রায় সব পর্যায়ের প্রভাবশালী নেতা।

পাশাপাশি তাদের ঘনিষ্ঠ অনুসারীরাও বন্ধ রেখেছেন মোবাইল নম্বর। বেশির ভাগ নেতা দেশে পরিচিতজন কিংবা স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে দেশ ছেড়ে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। গত সোমবার দলীয় সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছাড়ার পর থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সূত্র বলছে, সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ দেশ ছাড়ার খবর চাউর হওয়ার আগ পর্যন্ত বেশির ভাগ নেতাকর্মী বিষয়টি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। তার আগ পর্যন্ত তারা শিক্ষার্থীদের আন্দোলন দমন করে সরকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবে বলে অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু সোমবার দুপুরে টেলিভিশনের মাধ্যমে সেনাপ্রধানের জনগণের উদ্দেশে বক্তব্য প্রদানের খবর জানতে পেরে অজানা আশঙ্কায় ভীত হয়ে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মী। কিছু সময়ের মধ্যে সেনাসদস্যরা ব্যারিকেড তুলে আন্দোলনকারীদের ঢাকা মহানগরীর ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়ামাত্র পরিস্থিতি আঁচ করতে পারেন সবাই। অবস্থায় সব পর্যায়ের নেতাকর্মীই আত্মগোপনে চলে যান।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের আগেও আওয়ামী লীগের অল্প কিছু মহানগর থানাওয়ার্ড পর্যায়ের নেতা কারফিউ এড়িয়ে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাহারায় ছিলেন। পুরো পরিস্থিতি বুঝতে পারার পর এই তিনটি কার্যালয় থেকে নেতাকর্মী সব স্টাফ দ্রুত সরে পড়েন। একই অবস্থা ছিল সারাদেশের দলীয় কার্যালয়গুলোতেও। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর নিশ্চিত হওয়ার পর বিজয় উৎসবে মেতে ওঠে ছাত্রজনতা। এর মধ্যেই কিছু দুষ্কৃতকারী ঢাকায় আওয়ামী লীগের প্রধান তিনটি কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর আগুন ধরিয়ে দেয়। হামলা, লুটপাট, আগুন থেকে রক্ষা পায়নি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও।

এর আগে রোববার সন্ধ্যার পর থেকেই খোঁজ মিলছিল না আওয়ামী লীগের কোনো নেতারই।

ওই সময় থেকে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের যারা মন্ত্রীপ্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাদের ফোনই সবার আগে বন্ধ হয়। সোমবার বিকেল পর্যন্ত কারও কারও ফোনে রিং হলেও তারা সাড়া দেননি। দুএকজনের হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও তারাও রিসিভ করেননি। একই অবস্থা পাওয়া গেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাদের ক্ষেত্রেও। থানাওয়ার্ড নেতারাও আগে পরে আত্মগোপনে চলে যান। সোম মঙ্গলবার অন্তত ৪০ জন কেন্দ্রীয় নেতার মোবাইল নম্বরে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জানা যায়, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাসায় ছিলেন তখন। তবে বিকেলের পর তিনি কোথায় গেছেন, তা অজানা। পরে জানা যায়, দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে গেছেন সদ্যবিদায়ী সরকারের এই প্রভাবশালী সড়ক পরিবহন সেতুমন্ত্রী।

এদিকে সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টাও করছেন নেতাদের কেউ কেউ। দেশত্যাগের চেষ্টা চালাতে গিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই দিন রাতে দলের দপ্তর সম্পাদক সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভারতে পালানোর সময় বেনাপোলে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায়। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগের অন্য বর্ষীয়ান নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য সদ্যবিলুপ্ত সংসদের উপনেতা মতিয়া চৌধুরী অসুস্থ বলে জানা গেছে। ফলে তিনি ঢাকায় অবস্থান করছেন। সভাপতিমণ্ডলীর সদস্য . আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম কামরুল ইসলামের ফোন সোমবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকলেও পরে বন্ধ হয়ে যায়।

সোমবার থেকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্যাহ, সদ্যবিদায়ী বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউলআলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ফোন নম্বরও। এর মধ্যে বিক্ষুব্ধ জনতা কোনো কোনো নেতার গ্রামের বাড়ি জ্বালিয়ে দেয়।

দলটির আট সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কার্যনির্বাহী সদস্যদের নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর থানাওয়ার্ড নেতারাও দেশে নাকি, বিদেশে গেছেন তা জানা যায়নি।

হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিকে দলের জন্য দুর্যোগ বলে মন্তব্য করে মহানগর আওয়ামী লীগের মধ্যমসারির এক নেতা বলেন, গত রোববারও নেতাদের বড় গলার কথা শুনে আমাদের মধ্যে বিশ্বাস ছিল, যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারব। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বিপরীত অবস্থা দেখে আমরা চরম হতাশ নেতাদের প্রতি ক্ষুব্ধ। সময় এলে তাদের কাছে এর জবাব নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!