নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
ভিপি নুরের জন্মদিনে না:গঞ্জ মহানগর নেতৃবৃন্দদের শুভেচ্ছা

ভিপি নুরের জন্মদিনে না:গঞ্জ মহানগর নেতৃবৃন্দদের শুভেচ্ছা

প্রকাশিতঃ

এ আর পারভেজ :

গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে তার ৩৪ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল সহ সকল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের নেতারা নুরুল হক নুর বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম বলে উল্লেখ করেন। নুরুল হক নুরকে এই প্রজন্মের জনপ্রিয় নেতা উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া বলেন, বাংলাদেশের ‘তারুণ্যের রাজনীতির আইডল’ নুরুল হক নুর বহুমাত্রিক ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে রাজনীতির নতুন দিশার বর্ণাঢ্য আলোকরশ্মি ছড়িয়ে সমুখে এগিয়ে চলেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শত ষড়যন্ত্র করেও তার রাজনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি, বরং নিজেদের পতন তারা ডেকে এনেছে। শত্রুরা যাই বলুক, বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে এই প্রজন্মের সবচেয়ে মেধাবী, অসামান্য প্রজ্ঞা, কর্মবীরত্ব আর দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতার নাম নুরুল হক নুর। যা তিনি ইতোমধ্যে তার কর্মের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন তিনি বাংলাদেশের একজন খাঁটি দেশ প্রেমিক। যিনি পিছিয়ে পড়া মানুষের ভাগ্য বদলের এবং আগামীর স্বনির্ভর উন্নত বাংলাদেশের দার্শনিক। একটি মানবিক বাংলাদেশ যার স্বপ্ন।

নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল বলেন, আপামর দেশপ্রেমিক গনঅধিকার পরিষদের এক কাঙ্খিত আশা যে, তারুণ্যের গৌরবময় অহংকার নুরুল হক নুর অচিরেই মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন। আর তার নেতৃত্বেই এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ পাবে।

আমরা বিশ্বাস করি, যেদিন তিনি এই ঘোর অমানিশা থেকে জাতিকে উদ্ধার করবেন। সেদিন জনতার হর্ষধ্বনিতে মুখরিত হবে টেকনাফ থেকে তেতুলিয়া। মানুষের ভালোবাসায় আর পুষ্পবৃষ্টিতে ভাসবে গোটাদেশ। সেই ভালোবাসা আর পুষ্পবৃষ্টির মুষলধারায় সকল অমানিশা কেটে বাংলাদেশের আকাশে গণতন্ত্রের উজ্জল উপস্থিতি আলোকিত করবে দশদিক। আগামীদিনের রাষ্ট্রনায়ক হবার অমিত সম্ভাবনা যার মধ্যে বিরাজমান।এ বিশ্বাস বুকে নিয়ে আজো অপেক্ষায় রয়েছে গোটা দেশ ও জাতি এবং গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। তিনি অদম্য স্বপ্ন দেখেন এদেশকে নিয়ে; দেশের মানুষকে নিয়ে। তার চিন্তা, তার স্বপ্ন, তার সংগ্রাম সবই এদেশের মাটি আর মানুষের কল্যাণে নিবেদিত।

উল্লেখ নুরুল হক নুর ১৯৯১ সালে পটুয়াখালী জেলা(বরিশাল) গলাচিপা উপজেলার, চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন।তিনি হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ।বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি)এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক।২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন।

তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!