নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে মামুন হত্যা: পলাতক আসামি বাবু গ্রেফতার

রুপগঞ্জে মামুন হত্যা: পলাতক আসামি বাবু গ্রেফতার

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি:
রুপগঞ্জের ব্যবসায়ী মামুন ভুইয়া হত্যাকান্ডে প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ১০ জুলাই বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় শরিয়তপুর নরিয়ার কেদারপুর এলাকা হতে বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু রুপগঞ্জের মর্তুজাবাদ এলাকার মনজু মিয়ার ছেলে।
র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ১০ জুন মঙ্গলবার বিকালে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। পরবর্তীতে জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে আনুমানিক ২০/২৫ জনলোক জোটবদ্ধ ভাবে কয়েকটি অজ্ঞাতনামা মোটরসাইকেল যোগে হাতে পিস্তলসহ ধারালো অস্ত্রশস্ত্র সহকারে গত ১০ জুন দুপুর আড়াইটায় এলাকায় আসিয়া মহড়া দিয়ে রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের অন্তর্গত মাঝিপাড়া নয়াবাজার গ্রামে জনৈক রাসেল ডাক্তারের দোকানের সামনে রাস্তার উপর মামুন ভূঁইয়ার গতিরোধ পূর্বক সকল আসামীরা তাকে ঘেরাও করিয়া এলোপাথাড়িভাবে মারধর করে। জাহিদুল ইসলাম বাবু তার হাতে থাকা অবৈধ পিস্তল দ্বারা খুন করার উদ্দেশ্যে মামুন ভূঁইয়ার মাথায় গুলি করে মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম করে এবং সে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। ইতিমধ্যে সাব্বির হোসেন খোকা তার কাছে থাকা পিস্তল দ্বারা খুন করার উদ্দেশ্যে মামুন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় তার গায়ে লাগে নাই। রাসেল ফকির তার হাতে থাকা পিস্তল দ্বারা খুন করার উদ্দেশ্যে মামুন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার গায়ে লাগে নাই। এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুন ভুইয়া (৩৫)’কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মামুন ভূইয়ার মৃত্যু হয়। এরই প্রেক্ষিতে নিহত মামুন ভূইয়ার বড় ভাই মোঃ বাদল ভূইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!