নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
হেযবুত তওহীদের নারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

হেযবুত তওহীদের নারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:

হেযবুত তওহীদের নারী সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগ।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, হেযবুত তওহীদ নারীদের মুক্তি জন্য কাজ করছে, নারীর অধিকারের জন্য কাজ করছে। আমাদের নারীরা যখন দেশের জন্য, জাতির জন্য কাজ করছে, ইসলামের প্রকৃত আদর্শ প্রচার করছে তখন আমাদের সামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারা বিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি ও হেযবুত তওহীদের নামে অপপ্রচার করে মানুষকে উস্কে দিয়ে হেযবুত তওহীদের নারীদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তিনি হেযবুত তওহীদের নারীদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে মাঠে কাজ করবেন। এটা আপনাদের ধর্মীয় অধিকার। আপনাদের মানবাধিকার। কোনো উগ্রবাদী, সন্ত্রাসী জঙ্গী যদি আপনাদের সামনে দাঁড়ায়, আপনাদের পথকে কণ্টকাকীর্ণ করতে চায় আপনারা বীরাঙ্গনার ভূমিকা পালন করবেন। কখনো পিছপা হবেন না। কারণ আল্লাহ রসুল (সা.) আমাদেরকে এই শিক্ষা দেন নি। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নি।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় আন্তঃধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় আমীর ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়শা সিদ্দীকা প্রমুখ।

এ সময় বক্তারা সরকার ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ ধরনের উগ্রবাদীদের ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, খুলনা-১ বিভাগীয় নারী নেত্রী পাপিয়া সুলতানা নিরু, খুলনা-২ বিভাগীয় নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিম, সিলেট বিভাগীয় নারী নেত্রী মাহমুদা আক্তার দিপা, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাঈমা খাতুন ও সকল জেলা ও উপজেলা নেত্রীসহ হাজারো নারী কর্মী।

মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ-মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে পুনঃরায় প্রেসক্লাবের সামনে মিলিত হয়। এ সময় রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ‘নারীর উপর হামলা কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘নারীর উপর হামলাকারী, নিপাত যাক নিপাত যাক’, ‘ফতোয়াবাজির বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে’, ‘হেযবুত তওহীদের অঙ্গীকার, আনব নারীর অধিকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর রাজপথ, উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!