জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মুকুন্দী গ্রামের চিহৃিত সন্ত্রাসী সজিব ও নাগেরচর গ্রামের সন্ত্রাসী সোহানকে পিস্তল সহ আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ।
সোমবার (১৮ আগষ্ট) বিকালে গাজীপুরা এলাকা থেকে আড়াইহাজার থানা পুলিশ উক্ত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।তাদেরকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতারা থানায় ভিড় করে।
আটককৃত সন্ত্রাসী সজিব ও সোহান ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী ভিপি কবিরের লোক।
সজিব মুকুন্দী, ৬নং ওয়ার্ডের আড়াইহাজারের আজগর আলীর পুত্র ও সোহান নাগেরচর গ্রামের বাসিন্দা।আটককৃত সন্ত্রাসী সজিব ও সোহানকে ছাড়িয়ে নিতে ভিপি কবির এবং বিএনপির নেতারা থানায় তদ্বির চালাচ্ছে।
উক্ত সন্ত্রাসীরা ভিপি কবিরের নেতৃত্বে পৌরসভা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন জাগো নারায়ণগঞ্জ ২৪.ডট কমকে বলেন,২ জনকে আটক করা হয়েছে পিস্তল সহ।তবে সেটি খেলনা পিস্তল।




