আড়াইহাজারে পিস্তল সহ সন্ত্রাসী সজিব ও সোহান আটক

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মুকুন্দী গ্রামের চিহৃিত সন্ত্রাসী সজিব ও নাগেরচর গ্রামের সন্ত্রাসী সোহানকে পিস্তল সহ আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। সোমবার (১৮ আগষ্ট) বিকালে গাজীপুরা এলাকা থেকে আড়াইহাজার থানা পুলিশ উক্ত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।তাদেরকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতারা থানায় ভিড় করে। আটককৃত সন্ত্রাসী সজিব ও সোহান ঢাকা বিভাগীয় বিএনপির সহ […]
সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ বিল্লাল হোসেন (৩৬) এবং মো: রাসেল (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ পুড়িয়া হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা […]
বন্দরে আজমেরী ওসমানের দোসর শাহীন মিয়া আবারো বেপরোয়া

বন্দর প্রতিনিধিঃ বন্দরের মদনপুর ফুলহর এলাকার ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া আবারো বেপরোয়া হয়ে উঠেছে। গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হিসেবে নিজের আর্বিভাব ঘটায়। সে ফুলহর এলাকার ইউসুফ মিয়ার ছেলে, এলাকাবাসীর কাছে ইউসুফ মিয়া পয়েন ইউসুফ নামে পরিচিত। আর শাহীন মিয়া পরিচিত গিরিঙ্গি […]
বন্দরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,“আমাদের দেশি মাছ […]
ফতুল্লায় মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় সোমবার (১৮ আগস্ট) সকালে দুজনকে আসামি করে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। অভিযুক্তরা হলেন ভুক্তভোগী কিশোরীর খালাতো বোনের জামাতা কাউছার (৩০) ও তার বন্ধু […]
নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ওই যুবকের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার […]
আমতলীতে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করতে সহকারী শিক্ষকের নির্দেশে তান্ডব

আমতলী বরগুনা প্রতিনিধি। বরগুনা জেলাধীন আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজার সংলগ্ন চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মাষ্টারকে সভাপতি মনোনীত করে বোর্ডে জোড়পূর্বক নাম পাঠানোর জন্য তার নির্দেশে চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ পলি বেগম সহ অধিকাংশ শিক্ষক শিক্ষিকাকে হুমকি ও অশালীন ভাষা ব্যবহার এবং […]
ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী। চাদঁপুর থেকে ফতুল্লা এলাকায় এসে একাধিক বাড়ির বনে যাওয়া মিলন ঢালী মৃত.সিরাজ ঢালীর ছেলে। ফতুল্লার দাপা ইদ্রাকপুরসহ আশপাশ এলাকায় একাধিক সেলসম্যানের মাধ্যমে পাইকারী হারে প্রতিদিন কয়েক লাখ টাকার ইয়াবা বিক্রি করছেন এ মিলন ঢালী। দাপা এলাকায় মোহাম্মদ আলীর বালুর মাঠে নাম […]
নারায়ণগঞ্জের সাবেক তিন কুখ্যাত এসপিসহ ১৮ কর্তা বহিষ্কার

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে চাকরী করতে আইনশৃংখলা বাহিনীর কর্তাদের ঘুষ লেনদেন, তদ্বিরসহ নানা দৌড়ঝাপ দেখা গেলেও তার প্রমাণ করা খুবই কঠিন। তদ্বির, তোষামোদ, মোটা অংকের অর্থনৈতিক লেনদেনসহ নানা ঘৃন্য কর্মকান্ড করে নারায়ণগঞ্জে বদলী হয়ে এসেই লুটপাট ও দূর্ণীতির মহোৎসব চালায় যোগদানকৃত কর্তারা। নারায়ণগেঞ্জের একজন শীর্ষ কর্মকর্তা বদলী হয়ে এসেই বস্তায় বস্তায় ঘুষ ও দূর্ণীতির টাকায় রাতারাতি […]
আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: আড়াইহাজারে বেপরোয়া ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে লাউসা গ্রামের আবুল […]
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে জমির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাংচুর, সিমেন্ট চুরি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি জমির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাংচুর ও সিমেন্ট চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১৬ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে রবিবার (১৭ আগষ্ট) ভোর ৫ টার মধ্যে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের নতুন হাউজিং এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার সকালে আটি হাউজিং এলাকার মো: আব্দুল […]
সিদ্ধিরগঞ্জে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা-ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) দিবাগত রাত থেকে রবিবার (১৭ আগষ্ট) সকাল পর্যন্ত পৃথক ৩টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২ কেজি গাঁজা ও ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, সিদ্ধিরগঞ্জের নয়াআটি […]
আলীগঞ্জে নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ৪র্থ নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট রবিবার বিকেলে আলীগঞ্জ ক্লাব মাঠে আয়োজিত টুর্নামেন্টে ক্লাবের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মুস্তাফিজুর রহমান দিপুু ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ সারোয়ার সোহেল ১ম […]
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের অন্যতম কর্নধার ও ব্যবসায়ী ফারুক আহমেদ ভূইয়া জন্মদিন পালন

ষ্টাফ রিপোর্টার সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর অন্যতম কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক অপরাধ দমন পত্রিকার সহ সম্পাদক ফারুক আহমেদ ভূইয়ার জন্মবার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে বন্ধু মহল। শনিবার ( ১৬ অক্টোবর) রাত দশটায় শহরের কলেজ রোড এলাকায় ফারুক আহমেদ ভূইয়ার অফিসে জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সারা […]
শেরপুরের শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলামে বিক্রয় হবে

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি গাছ নিলাম ডাকে বিক্রয় করা হবে। নিলামে বিক্রয়ের নিমিত্তে শ্রীবরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস গত ১৪ আগষ্ট নিলাম বিজ্ঞতি প্রকাশ করেছে। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বাদেঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রেইনট্রি কড়ই গাছ ও দক্ষিণ চাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আকাশমণি […]
বন্দরে প্রতারণার অভিযোগে আলোচনায় লিপি আক্তার

বন্দর প্রতিনিধি: বন্দরের মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় লিপি আক্তার নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে । স্থানীয়দের অভিযোগ, তিনি একাধিক বিয়ে করে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা দাবি করে থাকেন। অভিযোগ রয়েছে, লিপি আক্তার তার বড় বোনের স্বামী কবির মিয়ার সঙ্গে প্রায় তিন বছর সংসার করেন। এ সময়ে তিন দফা […]
অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ! ইটালী ভিলা নামক ভবনটি ধসের আশঙ্কা!

ষ্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নতুন আইনপাড়ার ইটালী ভিলা নামক বাড়ীটি মারাত্মক ধসের আশঙ্কায় থাকলেও অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ইটালী ভিলা নামক বাড়ীটি অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে নির্মান করায় যে কোন সময় ধসে পড়ার আতঙ্কা থাকায় রাজউকে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি ভেঙ্গে অপসারণের দাবী জানিয়েছেন স্থানীয় […]
