সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ বিল্লাল হোসেন (৩৬) এবং মো: রাসেল (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ পুড়িয়া হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মো: বিল্লাল হোসেন ও কদমতলী গ্যাস লাইন এলাকার মহারাজ তালুকদারের ছেলে মো: রাসেল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আজ সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকাস্থ কাঁচপুর ব্রীজের নিচে অভিযান চালিয়ে ১১০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো: বিল্লাল হোসেনকে গ্রেফতার করে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৯টায় উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ সঙ্গীয় ফোর্স মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।




