নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আড়াইহাজারে বেপরোয়া ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে লাউসা গ্রামের আবুল বাশার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বন্দর থানার মদনপুর অটোরিকশা স্ট্যান্ড থেকে রওনা হন। তিনি যাত্রী নিয়ে বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে আড়াইহাজার থানাধীন কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশের ঢালে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক অসাবধানতার সঙ্গে চলাচলের সময় ধাক্কা দিলে বাশারের অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোসা. পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক আবুল বাশার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মারা যান। এ ছাড়া আহত সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
র‌্যাব জানায়, র‌্যাব-১১-এর একটি গোয়েন্দাদল ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত শুরু করে।
তারা ট্রাকে থাকা ঘাতক চালক কাশেমের অবস্থান শনাক্ত করে নজরদারি শুরু করে। আজ সোমবার সকালে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আজ সোমবার সকালে র‌্যাব-১১ আসামিকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!