নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করতে সহকারী শিক্ষকের নির্দেশে তান্ডব

আমতলীতে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করতে সহকারী শিক্ষকের নির্দেশে তান্ডব

প্রকাশিতঃ

আমতলী বরগুনা প্রতিনিধি।

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজার সংলগ্ন চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মাষ্টারকে সভাপতি মনোনীত করে বোর্ডে জোড়পূর্বক নাম পাঠানোর জন্য তার নির্দেশে চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ পলি বেগম সহ অধিকাংশ শিক্ষক শিক্ষিকাকে হুমকি ও অশালীন ভাষা ব্যবহার এবং শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও বিশৃংখলা সৃষ্টি করছেন কালাম মাষ্টারের লোকজন। সরোজমিনে গিয়ে দেখা যায়, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মাষ্টার নিজেকে জোড়পূর্বক অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে নাম পাঠানোর জন্য মুঠোফোনে ইউনিয়ন যুবদল নেতা মোকলেস,

কুট্টি সরকার সহ অজ্ঞাত নামা বহিরাগতদের এবং কয়েকজন অভিভাবককে আইন বহির্ভূত কর্মকান্ড করার নির্দেশনা দিচ্ছেন। কালাম মাষ্টারের নির্দেশে ভাড়া করা বহিরাগত লোকজন প্রধান শিক্ষিকাকে অশালীন ভাষায় গালিগালাজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও বিশৃংখলা সৃষ্টি করেছে এবং তার নির্দেশে কতিপয় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের দিয়ে নাম মাত্র অভিযোগ তুলছিলেন অনুসন্ধ্যানে যার সত্যতা পাওয়া যায় নাই। গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনা স্থলে পৌঁছালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং অশালীন ব্যবহার করে কালাম মাষ্টারের ভাড়াটে বাহিনী।

চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কালাম মাষ্টার চাকুরী করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেট (অতিরিক্ত) ১৫ মে ২০২৪ ইরেজী তারিখের ১৭১৬৫ পৃষ্ঠার ম্যানেজিং কমিটির সভাপতি বিধি ১২ এর ২ এর আদেশে বলা হয়েছে, কোন শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নির্বাচিত হইতে পারিবেন না, তবে সমপর্যায়ের বা নিম্ন স্তরের অন্য কোন বেসরকারি অন্য কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা থাকিবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর গেজেট ১৫ মে ২০২৪ অনুযায়ী ১৭১৯৪ পাতায় বিধি ৩ বিধি থেকে ৫ এবং উক্ত গেজেটের ১৭১৯৩ পাতার সপ্তম অধ্যায়ে বিধি ৭২ (১) বলা হয়েছে সভাপতির বা কোন সদস্যের কোনো কার্যকলাপ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা শিক্ষার্থীগনের স্বার্থ পরিপন্থী হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্বয়ং কিংবা, ক্ষেত্রমত দুই তৃতীয়াংশ সদস্যদের আবেদনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কমিটির কোন সদস্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট লিখিত ভাবে অভিযোগ জানাইতে পারিবেন। উক্ত গেজেটের ১৭৮২ পাতায় সপ্তম অধ্যায়ে বিধি ৫১ দন্ডের ভিত্তি ১ এর ক থেকে ঙ এবং (চ) শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী বা ক্ষতিকর কোন কাজ।

দন্ডের ভিত্তি ২ এর (ঘ) বলা হয়েছে রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্য এমন কোন কাজ করা যাহাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষক বা শিক্ষার্থী গনের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে উত্তেজিত করিতে প্রভাবিত করে। আমতলী চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ পলি বেগম বলেন, বিভাগীয় বিচারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই। সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহলের একাধিক জনসাধারণ বলেন, কালাম মাষ্টার সহকারী শিক্ষক হয়েও আইন বহির্ভূত কর্মকান্ডে নির্দেশনা প্রদান করায় এবং তার ভাড়া করা লোকজন ও অভিভাবক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও বিশৃংক্ষলা সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানাই। গণমাধ্যমকর্মীরা বলেন, কালাম মাষ্টার একজন সহকারী শিক্ষক হওয়া স্বত্বেও তার নির্দেশে তার ভাড়াটে বাহিনী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করেছে এবং প্রধান শিক্ষিকা সহ সাংবাদিকদের হুমকি ও অশালীন ব্যবহার করেছে। তিনি সভাপতি হিসেবে জোড়পূর্বক নিজেকে মনোনীত করতে পূর্ব পরিকল্পিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও বিশৃংক্ষলার সৃষ্টি করেছেন। চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মাষ্টারকে বিচারের আওতায় আনার দাবি জানাই। চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মাষ্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। একাধিক এলাকাবাসী বলেন, কালাম মাষ্টার বিএনপির পদ পদবীর সক্রিয় রাজনীতি করেন। তিনি প্রায়ই তার বক্তব্যে চরমোনাই, জামাত ও এনসিপিকে হেয় প্রতিপন্ন করে কটুক্তি মূলক বক্তব্য দিয়ে থাকেন যা অত্যন্ত দুঃখজনক এবং তিনি সভাপতি পদ পেলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে।

তৃনমূল বিএনপির একাধিক নেতা বলেন, কালাম মাষ্টার ত্রাসের রাজনীতি করায় বিএনপির গঠনতন্ত্র লংঘিত হচ্ছে এবং মাঠের ভোট নষ্ট হচ্ছে। শিক্ষানুরাগী জোসেফ মাহতাব বলেন, কামাল মাষ্টার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করছেন। চলাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ তার সামঞ্জস্যপূর্ণ নয় কারন তার উপরোস্ত প্রধান শিক্ষিকা রয়েছেন। একটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক অন্য প্রতিষ্ঠানের সভাপতি পদ পেলে প্রতিষ্ঠানের স্বার্থ নষ্ট হওয়ার আশংকা খুব বেশি। কামাল মাষ্টার এর নির্দেশে তার লোকজন প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষকের সাথে অসদাচরণ এবং আইন বহির্ভূত কর্মকান্ড করায় সবাই ব্যাথিত। তিনি জোড়পূর্বক সভাপতি পদ পেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক বিধি লংঘিত হবে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাই। ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!