সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) দিবাগত রাত থেকে রবিবার (১৭ আগষ্ট) সকাল পর্যন্ত পৃথক ৩টি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২ কেজি গাঁজা ও ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার তসলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোরশেদ মিয়ার ছেলে আমির (৪১), একই এলাকার আশরাফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হান্নানের মেয়ে জান্নাত (১৯), সুমিলপাড়া আইলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে মো: হোসেন (২৫) এবং আদমজী সুমিলপাড়া বিহারী কলোনীর আব্দুল করিমের ছেলে মো: নাসির (৩৬)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পৃথক ৩টি অভিযানে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।




