নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী!

ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকার এক অঘোষিত মাদক সম্রাট মিলন ঢালী। চাদঁপুর থেকে ফতুল্লা এলাকায় এসে একাধিক বাড়ির বনে যাওয়া মিলন ঢালী মৃত.সিরাজ ঢালীর ছেলে। ফতুল্লার দাপা ইদ্রাকপুরসহ আশপাশ এলাকায় একাধিক সেলসম্যানের মাধ্যমে পাইকারী হারে প্রতিদিন কয়েক লাখ টাকার ইয়াবা বিক্রি করছেন এ মিলন ঢালী। দাপা এলাকায় মোহাম্মদ আলীর বালুর মাঠে নাম মাত্র একটি টংঘর বসিয়ে বালুর বিক্রির অন্তরালে এভাবেই প্রতিদিন কয়েক লাখ টাকার ইয়াবা বিক্রি করছেন এ মিলন ঢালী।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় যে, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক এর পদটি অর্থের বিনিময়ে লুফে নিয়ে মাদক ও অস্ত্র ব্যবসায় আরও বেশীয় বেপরোয়া হয়ে উঠে মিলন ঢালী। গত বছরের ৫ আগষ্টের পর অঘোষিতভাবেই বিএনপি নেতৃবৃন্দরা নিজেদেরকে ক্ষমতাসীন ভেবেই মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে নিজেদেরকে সম্পৃক্ত করে তুলেছে।
বর্তমানে উক্ত এলাকার মাদক জগতের অপ্রতিরোধ্য মিলন ঢালী একাধিক সেলসম্যানের মাধ্যমেই পুরো দাপা ইদ্রাকপুর ও ষ্টেশন এলাকার সকল মাদক বিক্রেতাদেরকে পাইকারীভাবে মাদক সরবরাহ করছে। তার সেলসম্যানের মধ্যে অন্যতম হলেন মৃত.আলী নুর বেপারীর ছেলে উজ্জল বেপারী,রোমান,রাব্বি,জিন্নাহ মিয়া, সিরাজ মিয়ার ছেলে বড় অপু। এদের মাধ্যমেই পুরো এলাকা জুড়ে পাইকারী হারে ইয়াবা বিক্রির একটি জাল ছড়িয়ে দিয়েছে মিলন ঢালী। আর মিলন ঢালীর ইয়াবা বাজারের পাইকারদের মধ্যে অন্যতম হলেন ডাকাত শহিদ হোসেন,তার মেয়ে শর্মি, ফতুল্লা থানা বিএনপির এক নেতার খালাতো ভাই টুটুল,সেরু বাবু,রিপন কাজী ও তার মেয়ে সোনিয়া কাজী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মিলন ঢালী একজন ভদ্রবেশধারী অন্যতম মাদক ডিলার। নামমাত্র একটি টংঘর নিয়ে বালু ব্যবসার অন্তরালে প্রতিদিন কয়েক লাখ টাকা ইয়াবা বিক্রি করাচ্ছেন নির্দিষ্ট সেলনম্যানের মাধ্যমে। থানা পুলিশকে ম্যানেজ করেই নাকি মিলনের এমন মাদক ব্যবসা করছেন অভিমত তাদের। তবে,পুলিশ ছাড়াও বিশেষ কিছু ব্যক্তি ছায়া রয়েছে মিলনের উপর। যার ফলে প্রকাশ্যে এবং নির্ভয়েই মরননেশা ইয়াবা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন অল্প সময়ের ব্যবধানে। এছাড়াও মাদক বিক্রির টাকায় থানা বিএনপির একটি পদবী যেন মিলন ঢালীকে মাদক ও অস্ত্র বিক্রিতে অত্যন্ত সহায়ক হিসেবে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে।
তারা আরও বলেন,থানা পুলিশের টহল ব্যবস্থা না থাকায় আর বিশেষ কিছু ব্যক্তির সান্নিধ্যে থাকার ফলে মিলন ঢালীর পাইকারী মাদক ব্যবসা যেন আলাদিনের চেরাগ হিসেবে আর্বিভুত হয়ে উঠেছে। পাইকারী হারে ইয়াবা বিক্রি করে মিলন ঢালী রাতারাতি টাকার কুমিড় বনে গেলেও ভবিষ্যত প্রজন্মকে অন্ধকার জগতে প্রবেশ করিয়ে মৃত্যুকুপে নিয়ে যাচ্ছেন। যার ফলে সন্তান নিয়ে আতংক আর শংকা যেন প্রতিটি অভিভাবককে চিন্তার মধ্যে ফেলেছে।
দাপা ইদ্রাকপুর ও আশপাশ এলাকায় ইয়াবার পাইকারী ডিলার নামধারী বিএনপি নেতা মিলন ঢালীকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশ ও র‌্যাব-১১’র দ্রুত হস্তক্ষেপ কামনা করেন দাপা ইদ্রাকপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাগন।
এ বিষয়ে অভিযুক্ত মিলন ঢালীর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭৬৬-০৬৫৩@@ ) জানতে চাইলে তিনি বলেন,ভাই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি এ সকল কোন কর্মকান্ডে জড়িত নই। রাজনৈতিক প্রতিপক্ষের কারনে কেউ হয়তবা আমার বিরুদ্ধাচারন করছে। তবে আমি যদি অপরাধ করে থাকি তাহলে এর দায় আমার আর যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে সেটা আল্লাহ দেখবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!